চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় ‘নলেজ এনগেজমেন্ট বাংলাদেশি কমিউনিটি’ শীর্ষক সেমিনার

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১১:৫৮ পূর্বাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৪
প্রবাস সংবাদ
A A
নলেজ এনগেজমেন্ট বাংলাদেশি কমিউনিটি সেমিনারে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি স্কলার্স এসোসিয়েশন এবং ইমিগ্রান্ট এন্ড রেফুজি হেলথ ইনটারেস্ট গ্রুপ-এর উদ্যোগে ক্যালগেরির জেনেসিস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘নলেজ এনগেজমেন্ট উইথ বাংলাদেশি কমিউনিটি’ শীর্ষক সেমিনার।

সেমিনারে ছিল বাংলাদেশী ছাত্রছাত্রীদের গবেষণা নিজস্ব কমিউনিটিতে উপস্থাপন, তিন মিনিটের থিসিস, রিসার্চ ডাটা ওয়াক ও কমিউনিটি কনভারসেশন সার্কেল।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি মেডিসিন, ইমিগ্রেন্ট এন্ড রিফিউজি হেল্প ইন্টারেস্ট গ্রুপ এবং কানাডিয়ান ইনস্টিটিউট অফ হেলথ রিসার্চ।

উল্লেখ্য, বাংলাদেশি পেশাজীবীরা কানাডার অর্থনীতির বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশটির অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য আলবার্টা। এ প্রদেশটিতেও অর্থনীতি, শিক্ষা, প্রকৌশল, স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তিতে বাংলাদেশিদের অগ্রযাত্রা থেমে নেই। তবে বাংলাদেশি চাকরিপ্রার্থীদের একটি বড় অংশ মেধা, দক্ষতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও অন্য অনেক কমিউনিটি থেকে আসা প্রার্থীদের চেয়ে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। এ সমস্যা নিরসনে যথাযথ পরামর্শ, গাইডেন্স ও রেফারেন্স নিয়ে এগিয়ে এসেছে ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি স্কলার্স এসোসিয়েশন, ডিপার্টমেন্ট অফ ফ্যামিলি মেডিসিন, ইমিগ্রেন্ট এন্ড রিফিউজি হেল্প ইন্টারেস্ট গ্রুপ।

ইউনিভার্সিটি অব ক্যালগেরির ফ্যামিলি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তুরিন তানভীর চৌধুরী চ্যানেল আই-কে বলেন, বিদেশের মাটিতে আমাদের বাংলাদেশি কমিউনিটিকে প্রতিষ্ঠিত করা ও কমিউনিটি একত্রিকরণে এ ধরনের সেমিনার উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সহায়তা করবে।এছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ কমিউনিটি সদস্যদের একটি পরিচিতি ঘটেছে যার মাধ্যমে ভবিষ্যতে স্কুল-কলেজগামী তরুণরা উপকৃত হবে বলে আমি মনে করি।

প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশী ও ক্যালগেরি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে সেমিনারটি পরিণত হয় একখণ্ড বাংলাদেশে।

ট্যাগ: ইউনিভার্সিটি অব ক্যালগেরিনলেজ এনগেজমেন্ট বাংলাদেশি কমিউনিটি’বাংলাদেশি স্কলার্স এসোসিয়েশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাড়ে তিন মাস পর ক্লাসে ফিরল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

পরবর্তী

দ্রুত উইকেট হারিয়ে বড় ব্যবধানেই হারল বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জোড়া জোড়া উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্রুত উইকেট হারিয়ে বড় ব্যবধানেই হারল বাংলাদেশ

নিরাপত্তা বাহিনী ও ভোটাররা নির্বাচন কেন্দ্রের বাইরে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার মধ্যে কারফিউ জারি

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT