চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে নতুন ক্যাপ্টেন আমেরিকা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A

দুনিয়া মাতানো ক্যাপ্টেন আমেরিকা এবার আসছে বাংলাদেশ। ১৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে সিরিজের নতুন ছবি ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। মুক্তির আগে থেকেই আলোচনার ঝড় তোলা ছবিটি মুক্তির পর বক্স অফিস মাতিয়ে চলেছে। এবার বাংলাদেশের ভক্তরাও নড়েচড়ে বসতে পারেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে কাঙ্খিত এই ছবি। একই দিনে আরও একটি ছবি মুক্তি দিয়েছে স্টার সিনেপ্লেক্স। সেটি হলো, আলোচিত জাপানি অ্যানিমেশন ছবি ‘মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট’। জনপ্রিয় মাই হিরো একাডেমিয়া সিরিজের দ্বিতীয় ফিচার ফিল্ম এটি।

২০২৫ সালের প্রথম সুপারহিরো সিনেমা হিসেবে পর্দায় এসেছে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৫তম সিনেমা এটি। স্টিভ রজার্সের অবসরের পর ক্যাপ্টেন আমেরিকার দায়িত্ব পেয়েছেন স্যাম উইলসন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি ও নতুন জেগে ওঠা ‘তিয়ামুত’ দ্বীপের আধিপত্য নিয়ে বিশ্বরাজনীতির চাপে কীভাবে ক্যাপ্টেন আমেরিকার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন স্যাম? সেই প্রশ্নের উত্তর থাকবে এই সিনেমায়।

এই সিনেমায় প্রথমবারের মতো দেখা যাবে রেড হাল্ককে। এর আগে রেড হাল্কের অল্টার ইগো থান্ডারবোল্ট রসকে দেখা গেছে এমসিইউতে। অভিনেতা উইলিয়াম হার্টের মৃত্যুতে সেই চরিত্রে অভিনয় করছেন ‘ইন্ডিয়ানা জোনস’খ্যাত অভিনেতা হ্যারিসন ফোর্ড। জুলিয়াস ওনাহ পরিচালিত এই সিনেমার গল্প শুরু হবে দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজের পর থেকে। সেখানে স্যাম উইলসন স্টিভ রজার্সের দেওয়া ঢালটি গ্রহণ করেন। সেই সিরিজের সফলতা দেখে আশা করা হচ্ছে, সিনেমাটি তার ফ্যানবেজের কাছ থেকে শক্তিশালী সমর্থন পাবে।

অন্যদিকে অ্যানিমেশন চলচ্চিত্রের দুনিয়ায় জাপান পৃথিবীকে কম কিছু দেয়নি। ওসামু তেজুকা তো কেবল শুরু! এরপর হায়াও মিয়াঝাকি, ইসাও তাকাহাতা, কাতসুহিরো ওতমো- এমন আরো কত নামই রয়ে গেছে বাকি। হালের আরেকটি জনপ্রিয় ছবি ‘মাই হিরো একাডেমিয়া ম্যাঙ্গা’। এ যাবৎ মুক্তি পাওয়া এই সিরিজের দু’টি ছবি জাপানে দারুণ সাড়া পেয়েছে। মন জিতে নিয়েছে জাপানের বাইরের বিভিন্ন দেশের দর্শকদেরও।

এবার এসেছে আরেকটি ছবি ‘মাই হিরো একাডেমিয়া: ইউ আর নেক্সট’, যা জনপ্রিয় মাই হিরো একাডেমিয়া সিরিজের দ্বিতীয় ফিচার ফিল্ম। এটি কোহেই হোরিকোশির তৈরি মাঙ্গা সিরিজের উপর ভিত্তি করে নির্মিত। অ্যাকশন ফ্যান্টাসি ঘরানার এই সিনেমা পরিচালনা করেছেন টেনসাই ওকামুরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যানিমেশন মুভিক্যাপ্টেন আমেরিকালিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

এপ্রিল ২৯, ২০২৬

মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধা এবং রাজাকার নিয়ে বক্তব্যে সংসদে উত্তেজনা

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে তুমুল বৃষ্টি: বেড়েছে শিক্ষার্থী ও কর্মজীবীদের দুর্ভোগ

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চার্লসের প্রতি দুর্বল ছিলেন আমার মা: ট্রাম্প

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

ভয়াল ২৯ এপ্রিল: উপকূলবাসীর স্বজন হারানোর দিন

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT