ক্রিকেট

তামিমের সঙ্গে মাঠে না থাকাটা অদ্ভুত লাগবে সাকিবের

সাকিব ও তামিমের ক্রিকেট মাঠে একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট খেলতে মাঠে থাকা সাকিব ও তামিমের ছবি, যেখানে তারা একে অপরের সাথে আনন্দিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রায় একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন সাকিব-তামিম। একসঙ্গে দীর্ঘদিনের পথচলায় হয়ে উঠেছিলেন বন্ধু! মাঝে দুজনের সম্পর্কে ফাটলের খবরও আসে। লাল-সবুজ জার্সিতে জুটি বাধার পেশাদারিত্বে সেটি কোনো ছেদ ফেলেনি। জাতীয় দলে একসঙ্গে চলার সেই পথে ছেদ পড়ল তামিম ইকবালের আচমকা অবসরে। বিদায়ী বন্ধুকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। লিখেছেন, তামিমের সঙ্গে মাঠে না থাকাটা তার জন্য বেশ অদ্ভুত হবে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ওয়ানডেতে অধিনায়কত্ব করতে থাকা তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারের পর অবসরের সিদ্ধান্ত জানালেন ৩৪ বর্ষী ওপেনার।

তামিমের বিদায় নিয়ে শুক্রবার ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘২০০৩ সাল থেকে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব-১৫ স্তরে আমাদের একসঙ্গে প্রথম পথ চলা। আমরা গত ২০ বছর ধরে আমাদের স্বপ্ন এবং লক্ষ্যগুলি একসঙ্গে ভাগ করে একটি দৃঢ় বন্ধন এবং বন্ধুত্ব গড়ে তুলেছি। আমরা বাংলাদেশের ক্রিকেটকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি এবং তোমার আবেগ এবং আগ্রাসন আরও অনেককে অনুপ্রাণিত করতে সহায়তা করেছে।’

‘একই লক্ষ্য অর্জনের জন্য আমরা একে অপরের শক্তির উপর নির্ভর করেছিলাম– আমাদের দেশের জন্য জয়লাভ করার জন্য। তোমার রান এবং রেকর্ডগুলি নিজের পক্ষে কথা বলে এবং আমরা, টিম সঙ্গী হিসাবে, একজন খেলোয়াড় হিসাবে তুমি যা কিছু অর্জন করেছ তার জন্য আমরা অত্যন্ত গর্বিত।’

‘তোমার সঙ্গে আর মাঠের মাঝখানে না থাকাটা অদ্ভুত হবে, কিন্তু যখন আমরা প্রতিটি লড়াইয়ে পা রাখব তখন তোমার আগুন আমাদের সবার ভিতরে জ্বলবে। তুমি তোমার নতুন জীবনে ছক্কা হাঁকাতে থাকো এবং তোমার প্রিয়জনের সঙ্গে নতুন মুহূর্তগুলি উপভোগ কর।’

বিষয়:অধিনায়ক আফগানিস্তান টাইগার তামিম বাংলাদেশ ক্রিকেট দল সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…