চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরিফুলের দুই উইকেট, তবুও জিতল না ক্যান্ডি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় শরিফুল এক উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গল মার্বেলসের বিপক্ষে বল হাতে ভালোই করেছিলেন শরীফুল ইসলাম। ৪ ওভারে ৩২ রান খরচায় ২ উইকেট নেন। তবে দলের অন্য বোলারদের ব্যর্থতায় জেতা হল না টাইগার পেসারের। গলের কাছে ৬ উইকেটে হেরে টানা তৃতীয় পরাজয় দেখল ক্যান্ডি ফ্যালকনস।

ডাম্বুলায় টসে জিতে ক্যান্ডিকে আগে ব্যাটে পাঠায় গল। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ১৭৫ রানের সংগ্রহ গড়ে দলটি। জবাবে নেমে ১৭.১ ওভারে ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যতাড়া করে গল।

ব্যাটে নেমে গলের শুরুটা ভালো হয়নি অবশ্য। ৩২ রানেই চার ব্যাটারকে হারায় দলটি। ব্যাটিং বিপর্যয়ের মধ্যে ওপেনিংয়ে লেখা আন্দ্রে ফ্লেচার একপ্রান্ত আগলে রাখেন। চারটি চার ও দুটি ছক্কায় ৩৬ বলে ৫০ রান করে ফিরে যান।

দলীয় ৭৭ রানে পাঁচ ব্যাটারকে হারানোর পর হাল ধরেন ভানিডু হাসারাঙ্গা। সাত চার ও তিন ছক্কায় ৩২ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে লড়াই করার মত পূঁজি এনে দেন। এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথুজ ২৭ বলে ২৫ রান করেন।

গলের হয়ে ইসুরু উদানা তিনটি এবং জহুর খান ২ উইকেট নেন।

জবাবে নেমে প্রথম ওভারে উইকেট হারালেও শুরুটা খারাপ হয়নি ক্যান্ডির। দ্বিতীয় উইকেটে ৭৯ রানের জুটি গড়েন অ্যালেক্স হেলস ও টিম সেফার্ট। চারটি চার ও তিন ছক্কায় ১৯ বলে ৩৮ রান করেন হেলস। ১১টি চার ও দুই ছক্কায় ৪৯ বলে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন।

Reneta

ক্যান্ডির হয়ে শরিফুলের ২ ‍উইকেটের পাশাপাশি পাশাপাশি ভানিডু হাসারাঙ্গা ও লক্ষণ সান্দাকান একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এলপিএল ২০২৪ক্যান্ডিগললিড স্পোর্টসশরিফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT