চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
কমিউনিটি সভায় বক্তারা আলোচনা করছেন, উপস্থিত অতিথিরা seated. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক কর্মশালা

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচন কমিশন কাউকে ছাড় দিবে না। এক্ষেত্রে কোনো শোকজ করা হবে না। যে-কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে।

আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বন্দর উপজেলার সায়রা গার্ডেনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, নির্বাচনের আয়োজনে কোনো গাফিলতি হবে না। যেখানে জরিমানা করা দরকার, যেখানে জেল দেওয়া দরকার, ম্যাজিস্ট্রেটরা সব সময় তৎপর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। নির্বাচনের সময় কোনো পোস্টার থাকবে না। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা এই বিষয়ে কঠোর হবো। সকল প্রার্থীদের একটি লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, নির্বাচন কেন্দ্রের আইনশৃঙ্খলা ব্যবস্থায় কমিশনের একটি মনিটরিং সেল থাকবে। তারা আইনশৃঙ্খলা এবং প্রশাসনের সমন্বয়ে যেকোনো মুহূর্তে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মো. মোস্তফা হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদ নির্বাচননির্বাচনী আচরণবিধি লঙ্ঘনপ্রার্থিতা বাতিল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ভারতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়ার সিদ্ধান্ত হয়নি: তথ্য উপদেষ্টা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬টি টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ, তদন্তে হাইকোর্টের বিশেষজ্ঞ কমিটি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

হোয়াইট হাউসে একইদিনে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু ও জেলেনস্কির বৈঠক

জুলাই ২৮, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ গেজেট আকারে প্রকাশ হবে: সিইসি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুর্নীতির মামলায় ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT