ক্রিকেট

ম্যানসিটি ছেড়ে নেইমারদের আল হিলালে ক্যানসেলো

নেইমারের সঙ্গে আল হিলালে ক্যানসেলো ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আল হিলালে ক্যানসেলো ফুটবল ম্যাচের সময় ফুটবল খেলোয়াড় ও কোচের ছবি, দর্শকদের ভিড়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বেশ কিছুদিন ধরেই গুঞ্জণ ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাবে যোগ দেবেন জোয়াও ক্যানসেলো। অবশেষে সৌদি ক্লাব আল হিলাল নিশ্চিত করেছে, তিন বছরের জন্য নেইমারদের সতীর্থ হচ্ছেন পর্তুগিজ তারকা।

আল হিলালের ডেরায় ঠিক কত টাকায় যাচ্ছেন সেটি প্রকাশ করেনি ক্লাব কর্তৃপক্ষ। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানায়, ২ কোটি ১০ লাখ পাউন্ডে আল হিলালে নাম লিখিয়েছেন ৩০ বর্ষী ডিফেন্ডার। বছরে পারিশ্রমিক পাবেন দেড় কোটি পাউন্ড।

ম্যানসিটির সঙ্গে বেশ লম্বা সময় ধরেই ভালো যাচ্ছিল না ক্যানসেলোর। জুভেন্টাস থেকে ২০১৯ সালে সিটিতে যোগ দেয়ার পর প্রথম দুই মৌসুম দারুণ পারফরম্যান্স দেখান। দলের টানা প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন। মৌসুম-সেরা একাদশেও জায়গা পান।

কিন্তু পরের মৌসুমে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি এই পর্তুগিজ। শুরুর একাদশে জায়গা হারালে মৌসুমের মাঝপথে তাকে ধারে পাঠানো হয় বায়ার্ন মিউনিখে। পরে নিজ ক্লাবে ফিরলেও বেঞ্চেই বেশি থাকতে হয়েছে।

বিষয়:আল হিলাল ক্যানসেলো নেইমার ম্যানসিটি সৌদি প্রো লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…