চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডার সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ন ১২, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিনেটর সালমা আতাউল্লাহজানের নেতৃত্বে সাত সদস্যের কানাডার সংসদীয় প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য সহযোগিতা আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন।

বুধবার ১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে চলমান সংস্কার ও আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।

প্রধান উপদেষ্টা বলেন, আপনারা এমন এক সময়ে এসেছেন- যখন বাংলাদেশ একটি উল্লেখযোগ্য রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, তরুণদের নেতৃত্বাধীন একটি অভ্যুত্থানের মাধ্যমে। এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হবে।

রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি অবিচল সমর্থনের জন্য কানাডাকে ধন্যবাদ ড. ইউনূস বলেন, আট বছর কেটে গেছে। রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশে প্রত্যাবাসনই একমাত্র কার্যকর সমাধান। এর কোনও বিকল্প নেই। প্রায় ১২ লাখ মানুষ এখানে বসবাস করে। হাজার হাজার শিশু জন্মগ্রহণ করেছে এবং তাদের নাগরিকত্ব বা ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্টতা ছাড়াই বেড়ে উঠছে এবং তারা ক্ষুব্ধ। এখন আমরা আর্থিক কাটছাঁটের মুখোমুখি হচ্ছি, যা এই সংকটকে আরও ভয়াবহ করে তুলেছে।

সিনেটর সালমা আতাউল্লাহজান বলেছেন, তিনি রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিবৃতি দেবেন এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে সহায়তা করার জন্য কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Reneta

তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আমি দীর্ঘদিন ধরে কথা বলে আসছি।। বিশ্বকে অবশ্যই তাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দিকে মনোনিবেশ করতে হবে। তিনি এ বিষয়ে অব্যাহত প্রচেষ্টার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান।

প্রতিনিধিদলে ছিলেন স্কারবোরো সেন্টারের ডন ভ্যালি ইস্ট লিবারেলের সংসদ সদস্য সালমা জাহিদ, বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিদের সংসদীয় সচিব এবং পররাষ্ট্র ও আন্তর্জাতিক উন্নয়ন সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সমীর জুবেরি, হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের (এইচসিআই) গ্লোবাল সিইও মাহমুদা খান, হিউম্যান কনসার্ন ইউএসএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুম মাহবুব, গেস্টাল্ট কমিউনিকেশনসের সিইও আহমেদ আতিয়া এবং ইসলামিক রিলিফ কানাডার সিইও উসামা খান।

এমপি সমীর জুবেরি বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বহুমুখীকরণে কানাডার আগ্রহের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, আমরা আমাদের ব্যবসায় বৈচিত্র্য আনার জন্য কাজ করছি। বাংলাদেশ ও কানাডার মধ্যে মানুষে মানুষে শক্তিশালী সম্পর্ক রয়েছে। বাণিজ্য অংশীদারত্ব সম্প্রসারণ ও বহুমুখীকরণের লক্ষ্য নিয়ে আমাদের প্রধানমন্ত্রী সম্প্রতি এশিয়া সফর করেছেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ গার্মেন্টস, কৃষি ও অন্যান্য খাতে সম্ভাব্য বাণিজ্যের সুযোগ নিয়ে আলোচনা করেন এবং বাংলাদেশের ক্রমবর্ধমান রফতানি শিল্পে কানাডার বিনিয়োগ সম্প্রসারণের সুযোগের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং এসডিজি-বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অধ্যাপক মুহাম্মদ ইউনূসকানাডার সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎপ্রধান উপদেষ্টারাষ্ট্রীয় অতিথি ভবন যমুনারোহিঙ্গা সংকটসিনেটর সালমা আতাউল্লাহজান
শেয়ারTweetPin

সর্বশেষ

১০ জনের ফ্রান্সের কাছে হারল ব্রাজিল

মার্চ ২৭, ২০২৬

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT