চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ হাজার ৩০০ কর্মী ছাঁটাই করবে কানাডার ইমিগ্রেশন বিভাগ

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১:০৪ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

আগামী তিন বছরে কানাডার ফেডারেল ইমিগ্রেশন বিভাগ ৩ হাজার ৩০০ কর্মী ছাঁটাই করবে। সিটিভি নিউজ অটোয়াকে দেয়া এক বিবৃতিতে, ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) নিশ্চিত করেছে যে, কর্মচারীদের ছাঁটাই সম্পর্কে অবহিত করা হয়েছে।

আইআরসিসি জানিয়েছে, আগামী তিন বছরে, আমরা আমাদের পরিকল্পিত কর্মী সংখ্যায় প্রায় ৩ হাজার ৩০০ পদ কমিয়ে আনব। এটি প্রতিটি সেক্টর এবং প্রতিটি শাখায় বিভিন্ন মাত্রায় প্রভাব ফেলবে।

কানাডা সেক্রেটারিয়েটের ট্রেজারি বোর্ড অনুসারে, ২০২৪ সালে কানাডায় অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব বিভাগে ১৩ হাজার ৯২ জন কর্মচারী ছিল যা ২০২২ সালে ছিল ১০ হাজার ২৪৮ এবং ২০১৯ সালে চিল ৭ হাজার ৮০০।

আইআরসিসি’র ঘোষণা অনুযায়ী, কানাডায় বসবাসরত আশ্রয়প্রার্থী ও স্থায়ী অভিবাসন প্রত্যাশীদের মধ্যে এই সিদ্ধান্তটি উদ্বেগ সৃষ্টি করেছে। আগামী নির্বাচনের পর বিজয়ী দলের ইমিগ্রেশন পলিসি কি হবে, অভিবাসী নিয়ে তাদের কি পরিকল্পনা হবে, এ বিষয়ে আগাম কিছুই এখনই অনুমান করা যাচ্ছে না।

উল্লেখ্য, চলতি বছরের অক্টোবর মাসে কানাডার ফেডারেল সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত উক্ত নির্বাচনের জনমত জরিপে কনজারভেটিভ পার্টি এগিয়ে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩ হাজার ৩০০ কর্মীইমিগ্রেশন বিভাগকানাডাছাঁটাই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শুটকি নদী কোনো জলমহাল নয়, এটি জীবন্ত: নোঙর ট্রাস্টের দাবি

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতে ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

জুন ৬, ২০২৬

লন্ডনে এখন যেমন আছেন ইলিয়াস কাঞ্চন

জুন ৬, ২০২৬

ফারাক্কার পক্ষে থাকলেও ভারত কেন পদ্মা ব্যারেজের বিপক্ষে?

জুন ৬, ২০২৬

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অভিনেতা সেলিম কুমার

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT