স্বাস্থ্য

কানাডায় করোনার ওমিক্রন ধরন শনাক্ত

Canadian flag flying over mountain landscape with forests and snow-capped peaks. Channel i News - চ্যানেল আই নিউজ

Canadian flag fluttering in the wind against a backdrop of mountains, forests, and a clear blue sky. Channel i News – চ্যানেল আই নিউজ

কানাডায় প্রথমবারের মতো করোনার ‘ওমিক্রন’ ধরন শনাক্ত হয়েছে। সম্প্রতি নাইজেরিয়া ভ্রমণ করেছেন এমন দু’ব্যক্তির শরীরে নতুন এ ধরন শনাক্ত হয়েছে।

কানাডার অন্টারিও প্রদেশের কর্মকর্তারা জানান, উভয় রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে। জনস্বাস্থ্য কর্তৃপক্ষ তাদের দ্বারা আর কেউ সংক্রমিত হয়েছে কিনা তা খতিয়ে দেখছে।

কানাডার স্বাস্থ্যমন্ত্রী জীন ইভেস ডুকলেস এক বিবৃতিতে বলেছেন, জনস্বাস্থ্য সংস্থা আমাকে অন্টারিওতে ওমিক্রন ধরনে দু’জনের আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে।

পর্যবেক্ষণ ও পরীক্ষা অব্যাহতভাবে চলছে বলেও তিনি উল্লেখ করেন। অন্টারিও সরকার জানিয়েছে, শনাক্ত দুজনই রাজধানী অটোয়ার।

করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় শুক্রবার আফ্রিকার সাতটি দেশের সাথে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা। নাইজেরিয়া সেসব দেশের একটি।

বিষয়:ওমিক্রন করোনাভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…