বিনোদন

চেনা যায় বলিউডের এই তারকাকে?

ছোট মেয়ে কৌতূহলীভাবে মেঝেতে বসে আছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোট মেয়ে একটি সাদা পোশাক পরা, মেঝেতে বসে কৌতূহলীভাবে দেখছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছোট থেকেই নাকি তার হাতে অনেক জোর, এমনটাই দাবি করে ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন এক বলিউড নায়িকা। ছবিতে তাকে মাটিতে হাঁটু গেড়ে হাতের উপর ভর দিয়ে বসে থাকতে দেখা গিয়েছে। পরনে সাদা জামা এবং পায়ে স্নিকার্স। কিন্তু চিনতে পারছেন কি এই ক্ষুদে তারকাকে?

ইনি হলেন নবাব পরিবারের সদস্য। বর্তমানে যিনি বলিউডের তরুণ প্রজন্মের নায়িকা। বলছি সাইফ আলি খান এবং অভিনেত্রী অমৃতা সিংয়ের বড় মেয়ে সারা আলি খানের কথা। বর্তমানে যিনি তরুণ প্রজন্মের নায়িকাদের সঙ্গে তাল মিলিয়ে বলিউডে একেক পর এক কাজ করে যাচ্ছেন।

সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে সারা তার ছোটকালের এই ছবি এবং জিমে ঘাম ঝরানোর একটি ছবি শেয়ার করেছেন। ছবিটির ক্যাপশনে  তিনি লিখেছেন, ‘ছোট থেকেই আমার বাহু শক্ত। নয়তো আমাকে কিংকংয়ের মতো দেখাতো’। তরুণ এই বলি সুন্দরী অবশ্য দারুণ ফিটনেস ফ্রিক। নিয়মিত জিম এবং ডায়েটের মধ্যে থাকেন তিনি।

সাইফ-অমৃতার বিচ্ছেদের পর থেকে দুই ছেলেমেয়ে অমৃতার কাছেই থাকে। তবে বাবা হিসেবে দুই ছেলেমেয়ের দায়িত্বও পালন করেন সাইফ। পড়াশোনা শেষ করার পর বলিউডে পা রাখার জন্য কঠোর পরিশ্রম করেন সাইফ কন্যা। বাড়তি ওজন ঝরিয়ে নিজেকে স্লিম করেন সারা। অতিরিক্ত ওজন ঝরানোর জন্য জিমে ঘণ্টার পর ঘণ্টা কঠোর পরিশ্রম এবং ডায়েট করতে হয়েছে তাকে।

অভিষেক কাপুরের ছবি ‘কেদারনাথ’ দিয়ে বলিউডে ডেবিউ করেন সারার। এ ছবিতে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে দেখা গেছে সাইফ কন্যাকে। এর পর থেকে একের পর এক কাজ করেই চলছেন এই স্টারকিড।

বিষয়:অভিনেত্রী বলিউড সারা আলি খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…