চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ছেলের মা হলেন হলিউড তারকা ডিয়াজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২৪
বিনোদন
A A

আবারও মা হয়েছেন ৫১ বছর বয়সী হলিউড তারকা ক্যামেরন ডিয়াজ। শুক্রবার ক্যামেরন ও তার স্বামী বেনজি ম্যাডেন এক ইনস্টাগ্রাম পোস্টে দ্বিতীয় সন্তানের মা-বাবা হওয়ার ঘোষণা দেন।

যদিও ডিয়াজ কবে মা হয়েছেন, সে বিষয়ে ইনস্টা পোস্টে কিছু উল্লেখ করা হয়নি। ২০১৫ সালে বেনজি ম্যাডেনকে বিয়ে করেন ডিয়াজ। ২০১৯ সালে কন্যা সন্তান লাভের মধ্য দিয়ে প্রথমবার মা হন অভিনেত্রী। এবার ছেলেসন্তানের মা হলেন তিনি।

ছেলের মা-বাবার হওয়ার ঘোষণা দিয়ে এসময় ইনস্টা পোস্টে এও জানানো হয়,“সন্তানের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার কথা মাথায় রেখে আমরা ওর ছবি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

১৯৯৪ সালে ‘দ্য মাস্ক’ দিয়ে ক্যারিয়ার শুরু হয় ডিয়াজের। মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং (১৯৯৭), দেয়ার’ম সামথিং এভাউট মেরি (১৯৯৮), শেরেক সিরিজ সহ একাধিক ব্যবসা সফল ছবিতে অভিনয় করেছেন ক্যামেরন ডিয়াজ। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন। তাকে সর্বশেষ দেখা গেছে অ্যানি (২০১৪) ছবিতে।

২০১৪ সালের ‘অ্যানি’ সিনেমার পরে পর্দায় আর দেখা যায়নি ক্যামেরন ডিয়াজকে। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় হুট করেই ২০১৮ সালে অভিনয় ছেড়ে দেয়ার সিদ্ধান্ত জানান। অবসর নেয়ার কারণ হিসেবে তখন জানান, এখন থেকে তিনি বাড়িতেই বেশি সময় কাটাতে চান। হলিউডের ব্যস্ততা আর ভালো লাগছে না তার। –দ্য ডেইলিবিস্ট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যামেরন ডিয়াজছেলের মামালিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

মোদীর জন্য পূজা দিতে যোধপুর ছুটে গেলেন কঙ্গনা!

জুন ১২, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রথম আসলেন চীনা রাষ্ট্রদূত: কী নিয়ে আলোচনা হলো!

জুন ১২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT