চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রান্তিক নৃ-গোষ্ঠীর অধিকার সুরক্ষায় স্থানীয় গণমাধ্যমগুলোকে আরো তৎপর হওয়ার আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রান্তিক নৃ-গোষ্ঠীর অধিকার রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রান্তিক নৃ-গোষ্ঠীর কন্ঠস্বর গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে গণমাধ্যম-যোগাযোগ ও উন্নয়ন সংগঠন সমষ্টির আয়োজনে মতবিনিময়ে গণমাধ্যম ও উন্নয়ন বিশেষজ্ঞ, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং প্রান্তিক নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা বলেন, সমাজের বঞ্চিত মানুষের কথা গণমাধ্যমে অগ্রাধিকারের সঙ্গে তুলে ধরা হলে নীতিনির্ধারণী পর্যায়ে তাদের অন্তর্ভুক্তি ও তাদের প্রতি কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করা সম্ভব।

‘কমিউনিটি রেডিওর মাধ্যমে জনপরিসরে প্রান্তিক নৃ-গোষ্ঠীর কণ্ঠস্বর তুলে ধরা’ বিষয়ে প্রকল্পের আওতায় এ আয়োজনে একটি কমিউনিটি রেডিও সহায়িকা উন্মোচন করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিন এর সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করেছে সমষ্টি, চাঁপাইনবাবগঞ্জের রেডিও মহানন্দা, মৌলভীবাজারের রেডিও পল্লীকন্ঠ এবং সাতক্ষীরার রেডিও নলতা।

Banglabid

মতবিনিময় অনুষ্ঠানে বক্তারা কমিউনিটি রেডিও অনুষ্ঠানগুলোতে ভূমি অধিকারসহ বিভিন্ন অধিকারকেন্দ্রিক বিষয়গুলো আরো গুরুত্বের সঙ্গে তুলে ধরার ওপর জোর দেন। এছাড়া জলবায়ু ও পরিবেশগত বিপদাপন্নতা তুলে ধরে সেগুলো সমাধানের জন্য উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তারা। পাশাপাশি ভূমি বিরোধকে কেন্দ্র করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিহত মানুষদের মামলাগুলোও দ্রুত নিষ্পত্তি করে তাদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার কথা বলেন তারা।

অনুষ্ঠানে বলা হয়, গণমাধ্যমের বার্তাকক্ষ ও মাঠ পর্যায়ের রিপোর্টারদের মধ্যে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইস্যু নিয়ে বোঝাপড়ার দূরত্ব রয়েছে। এজন্য তাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে সংবেদনশীলতা সৃষ্টি ও তৎপরতা বাড়ানোর জন্য গণমাধ্যমকে উদ্যোগী হতে হবে। এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা বাড়ানোর কথা বলেন বক্তারা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন অনুযায়ী ৫০টি জাতিগোষ্ঠীর স্বীকৃতি রয়েছে, এর বাইরে থাকা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা অনেক সময় অধিকার বঞ্চিত হয়, এজন্য এ আইনের প্রয়োজনীয় সংস্কার করার কথাও বলেন তারা। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের আদিবাসী হিসেবে পরিচয়ের জন্য রাষ্ট্রীয় দলিলপত্র সংস্কার আনার কথাও বলেন তারা।

আবু আলম মো. শহিদ খান বলেন, কমিউনিটি রেডিওগুলোতে আরো দৃঢ়ভাবে প্রান্তিক আদিবাসীদের কথাগুলো সামনে তুলে আনতে হবে। পরিকল্পিত অনুষ্ঠানের মাধ্যমে তাদের সরকারের নজরে নিয়ে আসতে হবে। একই সঙ্গে কমিউনিটি রেডিওর সম্প্রচার এলাকা সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।

Reneta

মতবিনিময়ে সভাপতিত্ব করেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব আবু আলম শহীদ খান। সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামানের সঞ্চালনায় এ আয়োজনে আলোচনা করেন প্রথম আলোর যুগ্ম-সম্পাদক সোহরাব হাসান, কুমিল্লা বার্ড-এর সাবেক মহাপরিচালক এম খায়রুল কবির, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স-এর বাংলাদেশ প্রতিনিধি সেলিম সামাদ, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমদ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হেড অব ডিজিটাল জাহিদ নেওয়াজ খান, মোহনা টেলিভিশনের হেড অব নিউজ বোরহানুল হক সম্রাট, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চল প্রতিনিধি হাসিবুর রহমান বিলু, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার শাহনাজ শারমীন, আরটিভির সিনিয়র রিপোর্টার আতিকা রহমান, কমিউনিটি রেডিও বিশেষজ্ঞ ফারোহা সোহরাওয়ার্দি, বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক (অনুষ্ঠান) আবদুল হক, ইন্টারনিউজের বাংলাদেশ প্রতিনিধি শামীম আরা শিউলি, বিড ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শহিদ উদ্দিন আকবর, রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মেহেদী হাসান, রেডিও নলতার স্টেশন ইনচার্জ মামুন হোসেন, ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর প্রতিনিধি মনিক সরেন, অর্চনা মুন্ডাসহ অন্যরা।

প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের রেডিও মহানন্দা, সাতক্ষীরার রেডিও নলতা ও মৌলভীবাজারের রেডিও পল্লীকণ্ঠ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণদের সম্পৃক্ত করে মুখোমুখি ও অংশগ্রহণমূলক অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার করে।

অনুষ্ঠানগুলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, মানবাধিকার সুরক্ষা, সেবাপ্রাপ্তি ইত্যাদি বিষয়কে অগ্রাধিকার দিয়ে তাদের কণ্ঠস্বর তুলে ধরে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট অংশীজন ও দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা তাদের দাবি-দাওয়াগুলো তুলে ধরেন। বিভিন্ন গ্রামে ধারণকৃত বিষয়ভিত্তিক অনুষ্ঠানগুলো বিদ্যমান সমস্যা সমাধানে কর্তৃপক্ষকে তৎপর করেছে এবং অনেক ক্ষেত্রে সমস্যার সমাধান হয়েছে বা সমাধানের প্রতিশ্রুতি পাওয়া গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উন্নয়ন বিষয়ক সংস্থা সমষ্টিপ্রান্তিক নৃ-গোষ্ঠীফ্রি প্রেস আনলিমিটেড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েও তিনটি হত্যা মামলার আসামি

পরবর্তী

তাবলীগ জামাতের দ্বন্দ্ব নিরসনে সরকারের নতুন নির্দেশনা

পরবর্তী
বিক্ষোভরত তাবলীগ জামাতের সদস্যরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তাবলীগ জামাতের দ্বন্দ্ব নিরসনে সরকারের নতুন নির্দেশনা

বিপিএল খেলোয়াড়রা ঢাকার মালিক শাকিবের উপস্থিতিতে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের মাঠে থাকছেন ঢাকার মালিক শাকিব!

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT