চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে প্রতিবন্ধীরা এখনো সমাজের মূলধারার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের মূলধারার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিরা এখনো সমাজের মূলধারার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাদের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা আরো শক্তিশালী করার তাগিদ জানিয়েছেন সাংবাদিকসহ গণমাধ্যম ব্যক্তিত্ব ও সমাজকর্মীরা। 

মঙ্গলবার ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৪ উপলক্ষে ইউনেস্কোর সহযোগিতায় গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন সংগঠন সমষ্টি’র আয়োজনে ওয়েবিনারে বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় গণমাধ্যমকে ইতিবাচক এবং কার্যকর কৌশল গ্রহণ করতে হবে।

“অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্বের বিকাশ: গণমাধ্যমের ভূমিকা’’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে অনুষ্ঠিত আলোচনায় সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। তারা বলেন, গণমাধ্যমকে আরও অন্তর্ভুক্তিমূলক হতে হবে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা, নেতৃত্ব এবং সাফল্যের গল্পগুলো তুলে ধরতে হবে।

সভায় অংশগ্রহণকারীরা অংশগ্রহণকারীরা প্রতিবন্ধিতা বিষয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকার গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন।

তারা উল্লেখ করেন, গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ বাড়ানো, তাদের উপযোগী কর্মপরিবেশ তৈরি করা, প্রতিবন্ধিতা সম্পর্কিত সংবাদ ও ইস্যুভিত্তিক রিপোর্ট তৈরি এবং প্রতিবন্ধিতা নিয়ে আরও বেশি ইতিবাচক কনটেন্ট প্রচারের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন সম্ভব। পাশাপাশি ভৌত অবকাঠামো এবং তথ্যপ্রযুক্তির সুবিধাগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজলভ্য ও ব্যবহারযোগ্য করে তোলার ওপরও জোর দেওয়া হয়েছে।

Reneta

সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুরজামান বলেন, “এ ধরনের আলোচনা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সিনিয়র সাংবাদিক শাহনাজ মুন্নী বলেন, “এই ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করে একটি সমতাপূর্ণ সমাজ গঠনে সহায়তা করবে। দাতব্য বা সহানুভূতিমূলক দৃষ্টিভঙ্গির পরিবর্তে ক্ষমতায়ন এবং নেতৃত্বের বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত।”

এ নিয়ে ইউনেস্কোর সহযোগিতায় সমষ্টি’র গণমাধ্যমে প্রতিবন্ধী সমতা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশের প্রায় ৪০টি জেলা থেকে মোট ৮৭জন প্রতিনিধি এই আলোচনায় অংশগ্রহণ করেন। যার মধ্যে সাংবাদিক লিটন হায়দার, রুহুল আমিন রুশদ, আবু নাছের মঞ্জু, গোলাম কিবরিয়া, জিয়াউল হাসান, শরীফুল্লাহ কায়সার, মর্জিনা বেগম, হাকিম বাবুল, ফারুক হোসেন, তৌহিদ জামান, তাহমিনা পারভীন, স্বপন খন্দকার, জাকারিয়া হৃদয়, নীনা আফরিনসহ আরো ৪৬ জন সাংবাদিক, ১০ জন ছাত্র, ৭জন এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন। যার মধ্যে রয়েছে, পিরোজপুর গণউন্নয়ন সংস্থা, সুশীলন, সাতক্ষীরার সংস্থা রোপ, লিডারস্, বগুড়ার সংস্থা পেস, খুলনার রিশিল্পী প্রভৃতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২৪উন্নয়ন বিষয়ক সংস্থা সমষ্টিগণমাধ্যমের ভূমিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT