চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ উল্লেখ করে সর্বোচ্চ শাস্তি দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র মোহতাসিম মাসুদ নিহত হওয়ার ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ উল্লেখ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।  

আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পলাশীর মোড় সংলগ্ন এলাকায় সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, গতকাল রাতে পূর্বাচল নীলা মার্কেটের সামনে এ লেভেলপড়ুয়া ছেলে সাদমান মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে নির্মমভাবে হত্যা করে বুয়েট সিএসই ২০২১ ব্যাচের ছাত্র মোহতাসিম মাসুদকে। তিনি নজরুল হলে থাকতেন। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন একই ব্যাচের অমিত সাহা এবং মো. মেহেদি হাসান খাঁন।

তারা বলেন, এখন পর্যন্ত এই ঘটনার বিবরণ সম্পর্কে আমরা আহত অমিতের কাছ থেকে যা জানতে পেরেছি তা হলো, পুলিশের সংকেত পেয়ে তারা বাইক থামিয়ে পুলিশের সঙ্গে কথা বলছিল। আমরা সুস্পষ্ট প্রমাণ পেয়েছি যে, এই ঘটনায় অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন।

তারা আরও বলেন, আমরা এই ঘটনায় গভীরভাবে শোক জ্ঞাপন করি। নিহতের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। কিন্তু এই আকস্মিক হত্যাকাণ্ডে শোকে আমরা যখন হতবিহ্বল ঠিক তখনই আমরা জানতে পারি যে, অভিযুক্ত গাড়িচালকের বাবা একজন প্রভাবশালী ব্রিগেডিয়ার জেনারেল। তার কারণে আমাদের এক ভাইয়ের যখন প্রাণ দিতে হলো, আমাদের আরও দুইভাই যখন মারাত্মভাবে আহত হয়ে হাসপাতালের বিছানায় মারাত্মক যন্ত্রণায় কাতর, ঠিক তখন গাড়িচালকের ক্ষমতাশালী আত্মীয়রা মামলার মোড় ঘোরাতে এমনকি মামলা যাতে না নেওয়া হয় তার ব্যবস্থা করতে ব্যস্ত।

বুয়েটশিক্ষার্থী তূর্য বলেন, অতীতেও আমরা দেখেছি যে অপরাধী যদি প্রভাবশালী হয় তাহলে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে ভিক্টিমের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে, হুমকি-ধামকি দিয়ে, মামলা না করার জন্য চাপ প্রয়োগ করে। প্রাথমিকভাবে মামলা হলেও পরবর্তীতে বিভিন্ন ধাপে মামলা তুলে নেওয়ার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব খাটায় কিংবা আরো নানাভাবে ছাড় পেয়ে যায় অপরাধীরা। এটা আমরা হতে দিতে পারি না কখনোই।

Reneta

তিনি বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত হত্যামামলা লেখার প্রক্রিয়া চলছে। আমরা আমাদের ভাইয়ের হত্যার সুষ্ঠু ও অতিসত্বর বিচার চাই। যেকোনো মূল্যে ক্ষমতার বিপরীতে ন্যায়ের প্রতিষ্ঠা হোক।

শিক্ষার্থীদের ৬ দাবি 

১. যেকোনো মূল্যে এই ‘হত্যাকাণ্ডের’ সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ।

২. আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদীপক্ষকে বহন করতে হবে।

৩. নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদীপক্ষকে বাধ্য করতে হবে।

৪. তদন্ত কার্যক্রমে বাধাপ্রদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

৫. আহতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে বুয়েট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান।

৬. সড়ক দুর্ঘটনার কারণে আর কারো প্রাণ যেন না যায় এবং সড়কে নিরাপত্তা যেন নিশ্চিত হয়, সেই ব্যাপারে যথোপযুক্ত ভূমিকা রাখতে সরকারের কাছে দাবি।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সড়ক দুর্ঘটনায় বুয়েটের এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহতবুয়েট ছাত্র মোহতাসিম মাসুদশিক্ষার্থীদের ৬ দাবিসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ২৬, ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, সহায়তার আশ্বাস ট্রাম্পের

জুন ২৬, ২০২৬

নিলামে উঠছে ডিয়াগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত গোলের বল

জুন ২৬, ২০২৬

ভারতকে হারিয়ে ইতিহাস আয়ারল্যান্ডের

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

টু-থার্ড মেজরিটি নিয়ে সরকার গঠন করেছি, ধমক দিয়ে লাভ হবে না: শিক্ষামন্ত্রী

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT