বিশ্বের বিপুল সংখ্যক নারী-শিশুর জন্য শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিশ্চিত করে তাদের জনসম্পদে রূপান্তরিত করার ওপর জোর দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে এ খাতে অর্থায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ে বৈশ্বিক সংলাপের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও ফিলিস্তিনি জনগোষ্ঠির জন্য চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে হবে।






