রাজনীতি

সারাদেশে রেকর্ড সংখ্যক মিথ্যা মামলার সংবাদ প্রকাশিত: মির্জা ফখরুল

মির্জা ফখরুলের বক্তৃতা, সাংবাদিকদের সামনে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির আটক নেতাকর্মীদের সাথে তাদের পরিবার যোগাযোগ করতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারাদেশে রেকর্ড সংখ্যক মিথ্যা মামলার সংবাদ প্রকাশিত হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (৩ আগস্ট) বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নজরুল ইসলাম খানের অসুস্থ স্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির আটক নেতাকর্মীদের সাথে কোন ধরনের যোগাযোগ করতে পারছে না তাদের পরিবার।

তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে রেকর্ড সংখ্যক মিথ্যা মামলার সংবাদ প্রকাশিত হয়েছে। আইনজীবীরা মামলার কাগজ তুলতে গেলে তা না দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব মামলায় নিরীহ শিক্ষার্থী, জনসাধারণসহ বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেফতার ও গ্রেফতার বাণিজ্য করা হচ্ছে।

মির্জা ফখরুল আরও বলেন, দেশবাসী এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের আমি আহ্বান জানাবো যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সহযোগিতা করার।

বিষয়:বিএনপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…