বাংলাদেশ

সেন্টমার্টিন দ্বীপের মাস্টার প্ল্যান বিষয়ক মতামত পাঠানোর আহ্বান

নদীর পাড়ে সবুজ ম্যানগ্রোভ গাছের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীর পাড়ে সবুজ ম্যানগ্রোভ গাছের দৃশ্য, বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু সংরক্ষণে গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সেন্টমার্টিন দ্বীপের পরিবেশগত সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে দ্বীপটির মাস্টার প্ল্যান এবং ইকোলজি ড্রাফট প্রকাশ করে এই বিষয়ে মতামত পাঠানোর আহ্বান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সোমবার ২৪ নভেম্বর এই সংক্রান্ত একটি নোটিশ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে। নোটিশে জানানো হয়, সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা, পর্যটন নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে তৈরি করা এই খসড়া পরিকল্পনা ও ব্যবস্থাপনা নীতিমালা সবার জন্য খোলা রাখা হয়েছে।

আগামি ২০ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, প্রতিষ্ঠান এবং জনসাধারণকে মতামত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। মতামত পাঠাতে বলা হয়েছে ই-মেইলে env2@moefcc.gov.bd mailto:env2@moefcc.gov.bd ঠিকানায়।

এছাড়া উৎপাদনকারীর সম্প্রসারিত দায়ভিত্তিক রির্পোনসিবিলিটি বিষয়ক নির্দেশনা, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা-২০২৫ সংক্রান্ত খসড়া নীতিমালার ওপরও একই তারিখের মধ্যে env3@moefcc.gov.bd ও mailto:env3@moefcc.gov.bd ই-মেইলের মাধ্যমে মতামত জানাতে বলা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, দ্বীপটির পরিবেশ সংরক্ষণের পাশাপাশি জলবায়ুবান্ধব উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনার জন্য একটি কার্যকর ও সমন্বিত পরিকল্পনা চূড়ান্ত করতে মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেন্টমার্টিন দ্বীপের সংকট ও পরিবেশগত সমস্যা সমাধানে একটি সুসংগঠিত মাস্টার প্ল্যান এবং বাস্তবায়নযোগ্য ব্যবস্থাপনা পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

বিষয়:সেন্টমার্টিন দ্বীপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…