চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যালিফোর্নিয়ায় অভিবাসীদের গ্রেপ্তার বন্ধে আদালতের আদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৩ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
অভিবাসী ও মানবাধিকার কর্মীদের প্রতিবাদ মিছিল, বিভিন্ন পতাকা ও প্ল্যাকার্ড সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্প প্রশাসনকে লস অ্যাঞ্জেলসসহ ক্যালিফোর্নিয়ার ৭টি কাউন্টিতে অভিবাসীদের নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করার নির্দেশ দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক।

স্থানীয়সময় শুক্রবার (১১ জুলাই) সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কতৃক নিযুক্ত মার্কিন ফেডারেল বিচারক মামে ইউসি-মেনসাহ ফ্রিম্পং এ আদেশ দেন।

বিচারক তার রায়ে বলেন, অভিবাসীদের যুক্তিসঙ্গত কারণ ছাড়া গ্রেপ্তার অসাংবিধানিক।

Banglabid

জাতিগত পরিচয়, ভাষা অথবা পেশার ওপর ভিত্তি করে কাউকে যেন গ্রেপ্তার করা না হয়, সেবিষয়ে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিকে একটি নির্দেশিকা তৈরি করার আদেশ দেন তিনি।

এরআগে, অভিবাসীদের পক্ষে কাজ করা কয়েকটি গোষ্ঠী গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একটি মামলা করে, যেখানে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বাদামী চামড়ার লোকদের পরিকল্পিতভাবে গ্রেপ্তার করার অভিযোগ আনা হয়। বাদীদের মধ্যে তিনজন আটক অভিবাসী ও দু’জন মার্কিন নাগরিক। যাদের একজনকে পরিচয়পত্র দেখানোর পরেও আটক করা হয়েছিল।

দায়েরকৃত এই মামলায় সরকারকে এই ধরনের সংবিধানবিরোধী কৌশল ব্যবহার করা থেকে বিরত রাখতে আদেশ চাওয়া হয়। অধিকার কর্মীরা অভিযোগ করেছেন, ইমিগ্রেশন কর্মকর্তারা জাতি দেখে লোকদের আটক করছেন, পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করছেন এবং লস অ্যাঞ্জেলসের একটি আটক কেন্দ্রে আটককৃতদের আইনজীবীর সহায়তা থেকে বঞ্চিত করছেন।

Reneta

বিচারক মা’মে ই. ফ্রিম্পং পৃথক আরেকটি আদেশ জারি করে লস অ্যাঞ্জেলেস এর অভিবাসী আটক কেন্দ্রে আইনজীবীদের প্রবেশাধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

হোয়াইট হাউজ শুক্রবার রাতেই এই রায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায়। প্রেস সেক্রেটারি অ্যাবিগেইল জ্যাকসন বলেন, কোনও ফেডারেল বিচারকের অভিবাসন নীতি নির্ধারণের ক্ষমতা নেই, এই ক্ষমতা কংগ্রেস ও প্রেসিডেন্টের। আইন প্রয়োগের জন্য সূক্ষ্ম পরিকল্পনা ও দক্ষতা প্রয়োজন, যা কোনও বিচারকের আওতায় পড়ে না। আশা করি আপিলের মাধ্যমে এই বিচারিক ক্ষমতার মারাত্মক অপব্যবহার সংশোধন হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীআদেশক্যালিফোর্নিয়াগ্রেপ্তারবন্ধের
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে তবুও কেন প্রার্থী দেবে জামায়াত?

আগস্ট ৯, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন।

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান

আগস্ট ৯, ২০২৬

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT