চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোবাইলের আলোতে সিজার, যুদ্ধক্ষেত্রে শিশুর জন্ম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ০৪, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

সুদানের রাজধানী খার্তুমের কয়েকটি হাসপাতাল ছাড়া সেখানকার বাকি সবগুলো হাসপাতালই সংঘর্ষের কারণে বন্ধ হয়ে গেছে। যেগুলো খোলা থাকে সেখানেও বেশিরভাগ সময় থাকে না বিদ্যুৎ। ফলে সিজার অপারেশনের সময় মহিলা এবং স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য তৈরি হচ্ছে জটিল পরিস্থিতির। যদিও স্বাস্থ্যসেবা কর্মীরা যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করছেন।

বিবিসির সাথে শেয়ার করা একটি ভিডিওতে প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ হাওয়াইদা আহমেদ আল-হাসান বলেছেন, বাচ্চা জন্মের জন্য সিজার করার সময় আমরা মোবাইল ফোনের আলোর উপর নির্ভর করছি।

শেয়ার করা ভিডিওতে দেখা যায়, তিনি একজন প্রসুতি নারীর বাচ্চা জন্মদানের জন্য সার্জারি পরিচালনা করছেন।

সিজারিয়ান হওয়ার সময় তাকে হাতে গ্লাভস সহকারে রোগীর বুকে এবং পেটে চাপ প্রয়োগ করতে দেখা যায়।

উপস্থিত চিকিৎসকরা (যারা ছিলেন সকলেই নারী) ডক্টর হাওয়াইদা আহমেদ আল-হাসানকে ঘিরে রেখেছেন এবং তাদের হাতে ফোনের আলো ধরে রেখেছেন। যাতে সার্জারির জন্য ডক্টর প্রয়োজনীয় আলো পান।

ডক্টর হাসান হলেন অল্প কয়েকজন প্রসূতি বিশেষজ্ঞদের মধ্যে একজন যারা চলমান যুদ্ধের মধ্যেও হাসপাতালে মানুষদের সেবা দিচ্ছেন। এপ্রিল মাসে সুদানে সামরিক দলগুলোর মধ্যে ব্যাপক লড়াই শুরু হওয়ার পর টানা তিন সপ্তাহ ধরে তিনি সুদানের রাজধানী খার্তুমের উত্তরে আলবান জাদেদ হাসপাতালেই আছেন।

Reneta

তিনি বিবিসিতে যে ভিডিওটি পাঠিয়েছেন, সেখানে তিনি নার্সদের সঙ্গে হাসপাতালের ওয়ার্ড ঘুরে দেখান। ভিডিওতে দেখা যায়, নার্সরা কিভাবে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে প্রসুতি নারীদের সন্তান জন্মদানে সহায়তা করছেন।

ডক্টর হাসান বলেন, পরিস্থিতি সত্যিই খারাপ। আমরা দিনের পর দিন হাসপাতালে অবস্থান করছি। আমরা পুরোপুরি সময় হারিয়ে ফেলেছি। কখন দিন হচ্ছে, কখন রাত আমরা তা জানি না।

তিনি বলেন, হাসপাতালে প্রয়োজনের তুলনায় খুব অল্পসংখ্যক কর্মী আছে এবং বেশিরভাগ সময়ে বিদ্যুৎ থাকে না। এমনকি সার্জারির সময়ে আলোর ব্যবস্থা করতে জেনারেটর চালানোর জন্য কোন পেট্রলও আমাদের কাছে নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খার্তুমযুদ্ধক্ষেত্রসংঘর্ষসিজারসুদানহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি: বর্তমান সরকার যা করতে পারে

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতে বড় সহায়তা, কয়লা আমদানিতে কর–শুল্ক রেয়াত ২০৩০ পর্যন্ত বাড়ল

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কফি প্রক্রিয়াজাত শিল্প: কাঁচামালে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের প্রস্তাব

জুন ১১, ২০২৬

করমুক্ত আয়সীমা বাড়িয়ে পৌনে ৪ লাখ টাকা করার প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT