চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাবরেরার চুক্তি নবায়নের ব্যাখ্যায় বাফুফে কর্তা দিলেন ভুল তথ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

২০২২ সালে হাভিয়ের ক্যাবরেরার অধীনে ৮ ম্যাচ খেলে ৫টিতে হেরেছিল বাংলাদেশ। এক জয়ের সঙ্গে আছে দুই ড্র। সবমিলিয়ে বলা যায়, স্প্যানিশ কোচের অধীনে ছেলেদের জাতীয় ফুটবল দলের ফলাফল সুবিধার নয়। এরপরও স্প্যানিশ কোচের সাথে আরও একবছরের চুক্তি বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

চুক্তি নবায়নের পর প্রথমবার বাফুফের সহ-সভাপতি এবং ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদের সঙ্গে সভায় বসেন ক্যাবরেরা। বুধবারের সভায় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগও।

আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কাজী নাবিল। ক্যাবরেরার কোন দিকটায় সন্তুষ্ট হয়ে চুক্তি নবায়ন করেছেন- এমন প্রশ্নের মুখে তিনি দিলেন একটি ভুল তথ্য।

‘আমাদের সাথে গত একবছর ক্যাবরেরা কাজ করেছে। আমরা যদি পেছনে তাকিয়ে দেখি, জুন মাসে যে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের খেলাটা হয়েছিল, সেখানে ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করেছিলাম।’

বাস্তবতা হল গত ১ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে তাদের মাটিতে যে ম্যাচে জামাল ভুঁইয়ারা গোলশূন্য ড্র করেছিলেন, সেটি ছিল আসলে ফিফা প্রীতি ম্যাচ। ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যানের ভুল তথ্য দেয়া তাই বিস্ময়ের জন্ম দিয়েছে।

পরের তথ্যগুলো অবশ্য ঠিকঠাক দেন কাজী নাবিল, ‘এএফসি এশিয়ান কাপে বাহরাইনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলে ২-০ গোলে হেরেছিলাম। তুর্কমেনিস্তানের সঙ্গে যে খেলাটা ছিল সেটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ ছিল, ২-১ গোলে হেরেছিলাম।’

Reneta

পরিসংখ্যান বলছে ক্যাবরেরার অধীনে সফল নয় বাংলাদেশ। বাফুফের সহ-সভাপতি প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়ার বিষয়টি ইতিবাচক দিক হিসেবে দেখাতে চাইলেও মালদ্বীপের কাছে হেরে স্প্যানিশ কোচের মিশন শুরু করা, কাঠমান্ডুতে নেপালের কাছে ৩-১ গোলের হার, এসব দিক যে চুক্তি নবায়নের আগে বাফুফে আমলে নেয়নি তাও যেন পরিষ্কার।

একবছর আগে ক্যাবরেরা লাল-সবুজের দলের কোচ হয়ে আসার সময় ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮৬তম স্থানে ছিল। সেসময় তিনি বলেছিলেন, ‘একবছর পর কোন অবস্থানে থাকব তা এখনই বলা যাচ্ছে না। তবে অবশ্যই র‍্যাঙ্কিংয়ে উন্নতি আমাদের লক্ষ্য।’ যদিও বাস্তবে উন্নতির ছিটেফোঁটাও নেই। ৬ ধাপ নেমে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন ১৯২তম স্থানে। সেই ক্যাবরেরার অধীনেই র‍্যাঙ্কিংয়ে উন্নতির আশা করছেন কাজী নাবিল।

‘যেহেতু সে একবছর কাজ করেছে, তাই খেলোয়াড়দের সম্পর্কে তার ধারণা তৈরি হয়েছে। ভালো কিছুর জন্যই তার সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছে।’

‘এবছর আমরা লক্ষ্য স্থির করেছি যে, সময়টা এমনভাবে ব্যবহার করতে পারি যাতে আমরা (ফিফা উইন্ডোর) খেলাগুলো খেলতে পারি। অবশ্যই আমরা র‍্যাঙ্কিংয়ে আরেকটু উন্নতি করে বেশ কয়েকধাপ এগিয়ে আসতে চাই। আমাদের অবশ্য আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে।’

জানতে চাওয়া হয়েছিল কোনো শক্তিশালী দলকে ফিফা উইন্ডোতে খেলানোর জন্য আনার সম্ভাবনা আছে কিনা। খানিকটা সুর বদলে কাজী নাবিল বললেন, ‘শক্তিশালী দল আসবে এমন কথা বলিনি। গতবার যখন খেলেছিলাম তখন শক্তিশালী প্রতিপক্ষ ছিল।’

‘মার্চে আমরা কাছাকাছি র‍্যাঙ্কিংয়ের দলের সাথেই খেলার চেষ্টা করছি। তাদের সঙ্গে খেললে সাফে খেলার সঙ্গে মূলত সামঞ্জস্যপূর্ণ হবে। আমাদের দেশেই মার্চে ফিফা উইন্ডোর খেলাগুলো যেন হয়, সেই চেষ্টা করবো। আমাদের সবসময় সাফ কেন্দ্রিক চিন্তা-ভাবনা থাকে। এই সাফে ভালো করার জন্য সমস্ত কথাবার্তা হয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যাবরেরাজাতীয় ফুটবল দলবাফুফেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নিহত কাস্টমস অফিসার বুলেট বৈরাগীর স্ত্রী জানতে চান, তার স্বামীর সঙ্গে কী ঘটেছিল

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে স্বস্তির বৃষ্টিতে কমেছে ভ্যাপসা গরম

এপ্রিল ২৬, ২০২৬

তথ্যমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এপ্রিল ২৬, ২০২৬
দারাজে পে-ডে ক্যাম্পেইনে আকর্ষণীয় বিভিন্ন পণ্য কেনার সুযোগ

দারাজে পে-ডে ক্যাম্পেইনে আকর্ষণীয় বিভিন্ন পণ্য কেনার সুযোগ

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনের ফলাফল নিয়ে যে শঙ্কার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT