চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের হয়ে আজ কিংবা কাল খেলবেন হামজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের হয়ে আজ কিংবা কাল খেলবেন হামজা, ফুটবল খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি দেশের একাধিক গণমাধ্যম খবর বের হয়, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে ডাক পাচ্ছেন হামজা চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের ক্যাম্পে ডাক পাওয়ার বিষয়টি অবশ্য বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কখনোই জানানো হয়নি। ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের হোম ও অ্যাওমে ম্যাচের স্কোয়াডেও তার নাম নেই। ভবিষ্যতে অবশ্য ডিফেন্সিভ মিডফিল্ডারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ হাভিয়ের ক্যাবরেরা।

বাফুফে ভবনে বৃহস্পতিবার ফিলিস্তিনের বিপক্ষে লড়াইয়ের আগে ঘোষিত স্কোয়াড, সৌদি আরবের ক্যাম্প ও কুয়েতে অ্যাওয়ে ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে ক্যাবরেরা কথা বলেন। ২৬ বর্ষী হামজাকে দলে পাওয়ার ব্যাপারে জানান নিজের আশাবাদ।

‘আমাদের ইতিবাচক থাকতে হবে বলেই মনে করি। ফুটবল ফেডারেশনের ম্যানেজমেন্ট এ বিষয়ে আমার চেয়ে অবশ্যই বেশি ভালো বলতে পারবে। হ্যাঁ, এই উইন্ডোতে সে বাংলাদেশের হয়ে খেলবে কিনা, এটা হয়তো এতটা প্রাসঙ্গিক নয়। কিন্তু আজ হোক কিংবা কাল হোক, এই সম্ভাবনা সত্যি হতে পারে। এ ব্যাপারে আমাদেরকে বেশ ইতিবাচক থাকতে হবে। আজ হোক কিংবা কাল হোক, আশা করি আমাদের জাতীয় দল তার মতো খেলোয়াড় পাবে।’

Banglabid

২০১৫ সালে লেস্টার সিটিতে যোগ দেন হামজা। পরের বছর বার্টন অ্যালবিয়নেধারে যোগ দেন ধারে যোগ দেন। গত মৌসুমে ওয়াটফোর্ডে ধারে খেলেছেন তিনি। বাংলাদেশি মা ও গ্রানাডিয়ান বাবার সন্তান হামজা বেড়ে উঠেছেন ইংল্যান্ডের লাফবরোতে। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের নানা বাড়ি সিলেটে। ছোটবেলায় প্রায়ই ঘুরতে আসতেন সেখানে। তার বাড়িতে বাঙালিয়ানা পরিবেশের কথা ২০১৯ সালে বিবিসিকে জানিয়েছেন হামজা। ওই সময় জানিয়েছিলেন, পরিষ্কার বাংলা বলতে পারেন । হৃদয়ে বাংলাদেশকে ধারণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাবরেরাবাংলাদেশবাংলাদেশ জাতীয় ফুটবল দললিড স্পোর্টসহামজা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিদ্যুতের দাম ১ মার্চ থেকে কার্যকর

পরবর্তী

পারফরম্যান্স করেই চ্যাম্পিয়ন হতে চায় কুমিল্লা

পরবর্তী
কুমিল্লা ক্রিকেট দলের খেলোয়াড়রা পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হতে চায়. Channel i News - চ্যানেল আই নিউজ

পারফরম্যান্স করেই চ্যাম্পিয়ন হতে চায় কুমিল্লা

প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে পুলিশকে প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT