আন্তর্জাতিক

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে মন্ত্রিসভার বৈঠক

বৈঠকে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে মন্ত্রিসভার বৈঠক, সবাই হাসিমুখে বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ মন্ত্রিসভার প্রথম বৈঠক করেছেন ঋষি সুনাক। বৈঠকের পর লেবার নেতাদের মুখোমুখি হন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী।

মাত্র ছয়দিন আগে পদত্যাগ করা স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানকে স্বপদে বহাল রাখায় বিরোধী লেবার পার্টির সমালোচনার মুখে পড়েন তিনি।

মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে সুনাকের দায়িত্ব নেওয়ার পর আটজন মন্ত্রী ও দুই নেতা পদত্যাগ করেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর ঋষি সুনাককে অভিনন্দন জানাচ্ছেন বিশ্বনেতারা।

সুনাককে টেলিফোন করে অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দায়িত্বগ্রহণের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কিকে ফোন করে ইউক্রেনের ওপর যুক্তরাজ্যের সমর্থন আরো জোরালো হবে বলে জানান ঋষি সুনাক। নতুন মন্ত্রিসভা ঢেলে সাজাচ্ছেন তিনি।

ট্রাস প্রশাসনের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীসহ বেশ কয়েকজন তার মন্ত্রিসভায় থাকছেন। প্রতিন্দন্দ্বী বরিস জনসনও তার মন্ত্রিসভায় স্থান পাবেন বলে জানা গেছে।

বিষয়:ঋষি সুনাক
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…