বিনোদন

অবশেষে বিক্রি হলো প্রয়াত সুশান্তের সেই ফ্ল্যাট

সুশান্তের ফ্ল্যাটের অভ্যন্তরীন দৃশ্য ও তার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে দেখা যাচ্ছে সুশান্তের ফ্ল্যাটের অভ্যন্তরীন দৃশ্য ও তার ছবি, যা তার জীবনের স্মৃতি বহন করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘দ্য কেরালা স্টোরি’ ছবির মধ্য দিয়ে বলিউডে নিজের স্থান শক্ত করতে পেরেছেন অভিনেত্রী আদা শর্মা। তারই মাঝে এবার এল এক নতুন খবর। জানা গেছে, মুম্বাইয়ে পাকাপাকি ভাবে থাকার জন্য নিজের নিজস্ব ফ্ল্যাট কিনলেন অভিনেত্রী। যেটি কিনা বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্দ্রার ফ্ল্যাটটি!

২০২০ সালের জুন মাসে আচমকা  সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর আসে। মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকায় সমুদ্রমুখী একটি ফ্ল্যাটে থাকতেন অভিনেতা। সেখানেই উদ্ধার হয়েছিল তরুণ অভিনেতার নিথর দেহ। সুশান্তের মৃত্যুর পর দেশ জুড়ে তোলপাড় হয়ে যায়। তদন্ত শুরু হয়। শেষমেশ রিপোর্টে জানানো হয়, আত্মহত্যা করেছেন অভিনেতা।

এই ঘটনার পর থেকেই অভিজাত এলাকার ওই ফ্ল্যাটের চাহিদা পড়তে থাকে। যদিও সেই সময় বলিউডের বেশ কিছু অভিনেতা বাড়ি খুঁজছিলেন। তবে কেউই আর সুশান্তের সেই বাড়িতে থাকতে রাজি হননি। কারণ প্রায় সকলেরই ধারণা এই বাড়ি অশুভ! আর তারকাদেরও ভাড়া দিতে চান না বাড়ির মালিকও।

৩৬০০ বর্গফুটের এই ফ্ল্যাটটির জন্য প্রায় চার লক্ষ টাকা ভাড়া গুনতে হতো সুশান্তকে। বান্দ্রার জগার্স পার্ক এলাকার সেই বাড়ি থেকে দেখা যায় সমুদ্রও। আর ঘরে বসে সমুদ্রদর্শনের জন্য সেই ফ্ল্যাটের ভাড়া চিরকালই বেশ উপরের দিকেই থাকত!

সুশান্তের মৃত্যুর পর থেকে যদিও ফাঁকাই পড়েছিল এই ফ্ল্যাটটি। তবে মাঝে খবর পাওয়া যায়, এক বিদেশি নাকি ভাড়া নিয়েছিলেন সুশান্তের এই ফ্ল্যাটটি।

তবে এখন জানা যাচ্ছে, ওই ফ্ল্যাট কিনে নিয়েছেন আদা শর্মা। যদিও কত টাকায় কিনেছেন এবং কবে নাগাদ ফ্ল্যাটে উঠবেন তা এখনও জানা যায়নি।

বিষয়:আদা শর্মা দ্য কেরালা স্টোরি ফ্ল্যাট সুশান্ত সিং রাজপুত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…