তথ্যপ্রযুক্তি

ঈদে স্মার্টফোন কিনে জিতে নিন কোটি টাকা

Xiaomi logo displayed on a white background. Channel i News - চ্যানেল আই নিউজ

Xiaomi brand logo with orange icon and gray text on a plain background. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঈদ উল আযহায় স্মার্টফোন কিনে জিতে নিন নগদ ৫ লক্ষ টাকা থেকে শুরু করে এসি, মাল্টি ডোর ফ্রিজসহ ১০ কোটি টাকা সমমূল্যের নিশ্চিত সব উপহার।

আজ বুধবার, (৭ মে) থেকে ২০২৫ থেকে আরম্ভ হচ্ছে।

‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনটির আওতায় শাওমি রেডমি নোট ১৪, নোট ১৪ প্রো, রেডমি ১৩ কিনতে হবে গ্রাহককে। উপহার হিসেবে পেতে পারেন রেডমি ইয়ারবাডস অথবা নিশ্চিত ৫০০ টাকা ক্যাশব্যাক, রেডমি ইয়ারবাডস অথবা টিশার্ট। ন্যূনতম ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

রেডমি ১৩ (৮জিবি+১২৮জিবি) এবং শাওমি রেডমি ১৪সি মডেলের যেকোনো ভ্যারিয়েন্টের স্মার্টফোন ঈদের এই ক্যাম্পেইন উপলক্ষ্যে পাওয়া যাবে ১০০০ টাকা মূল্যছাড়ে। উল্লিখিত মডেলগুলো ছাড়া যেকোনো শাওমি স্মার্টফোন কিনলেও গ্রাহক পেয়ে যাবেন রেডমি ইয়ারবাডস, টিশার্ট, মোবাইল ডেটা অফারসহ নিশ্চিত পুরস্কার।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “আসন্ন ঈদ উৎসবকে আরও রাঙিয়ে তুলতে গ্রাহকদের জন্য আমরা ১০ কোটি টাকা সমমূল্যের এই ঈদ ক্যাম্পেইন চালু করেছি। ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনের মাধ্যমে শাওমি ফ্যানদের ঈদ আরও আনন্দময় ও স্মরণীয় হয়ে উঠবে বলেই আমাদের প্রত্যাশা।”

‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনে নিশ্চিত সব উপহার পেতে শাওমি ফোন কেনার সময় রিটেইল কোডটি জেনে নিতে হবে। এরপর EWM<space>IMEI No<space>Retail Code লিখে ২৬৯৬৯ নাম্বারে এসএমএস করে গ্রাহকের জিতে নেওয়া অফার সম্পর্কে জানা যাবে।

বিষয়:শাওমি বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…