চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক সূচির আগে ‘আইপিএল’ বিবেচনায় রাখতে বললেন বাটলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ২২, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেই খেলোয়াড় ডেকে পাঠিয়েছিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এতে প্লে-অফের আগে সমস্যায় পড়ে আইপিএল দলগুলো। বিষয়টি নিয়ে ভারতে বেশ আলোচনাও হয়েছে। তাতে যুক্ত হলেন ইংল্যান্ড অধিনায়ক ও রাজস্থান রয়্যালস ব্যাটার জশ বাটলার। বোর্ডকে বলেছেন, আন্তর্জাতিক সূচির আগে আইপিএল বিবেচনায় রাখার জন্য।

নিজের দায়িত্ব সম্পর্কে বলতে গিয়ে বাটলার জানান, ‘আগেই বলেছি, দেখেন, ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে আমার প্রধান দায়িত্ব ইংল্যান্ডের হয়ে খেলা। এটা আমার ব্যক্তিগত অভিমত, এমন কোনো আন্তর্জাতিক সূচি হওয়া উচিত নয় যা আইপিএলের সাথে সাংঘর্ষিক।’

‘আমার মনে হয় দীর্ঘদিন যাবত এ খেলাগুলো ক্যালেন্ডারে আছে। অবশ্যই ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়ে বিশ্বকাপে খেলতে যাওয়া এবং পারফর্ম করা প্রাধান্যের বিষয়। আমার মনে হয় এটাই সেরা প্রস্তুতি হতো।’

আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো প্লে-অফের আগে অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারিয়েছে। তাদের মধ্যে রাজস্থান রয়্যালসের জশ বাটলার, কলকাতা নাইট রাইডার্সের ফিল সল্ট, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উইল জ্যাকস ও রিচি টপলে, পাঞ্জাব কিংসের স্যাম কারেন ও লিয়াম লিভিংস্টোন আছেন।

বিশ্বকাপ খেলতে আগেভাগেই আইপিএল ছেড়ে জাতীয় দলের ক্যাম্পে ফেরা ক্রিকেটারদের কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার, জহির খানসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলইংল্যান্ডকলকাতাটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাটলারবেঙ্গালুরুরাজস্থানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নিজেদের জালে বল জড়িয়ে প্রথম জয়ের অপেক্ষা বাড়াল মিশর

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT