চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই দিনে তিন ছবিতে যুক্ত অপু, ব্যস্ততাকে বললেন ‘আশীর্বাদ’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

নাটকে একসময় নিয়মিত অভিনয় করলেও এখন চলচ্চিত্র ঘিরে ভীষণ ব্যস্ত রাশেদ মামুন অপু। নতুন সিনেমা মানেই তিনি! বড়পর্দায় অপুর ব্যস্ততা শুরু হয়েছিল শাকিব খানের নবাব এলএল.বি’র মাধ্যমে।

ওই ছবিতে নজর কাড়েন অপু। তবে তার আগে ‘জানোয়ার’ ওয়েব ফিল্মে ডাকাত চরিত্রের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। এরপর একের পর এক বড় পর্দায় কাজ করছেন এই অভিনেতা।

সম্প্রতি একই দিনে রাশেদ মামুন অপু তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে! তিনি জানান, বুধবার চুক্তিবদ্ধ হয়েছেন তিনটি ছবিতে। প্রতিটি ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবিগুলো হচ্ছে জাকির হোসেন রাজুর ‘চাদর’, বন্ধন বিশ্বাসের ‘লাল শাড়ি’ ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘প্রহেলিকা’।

একই দিনে তিন ছবিতে চুক্তিবদ্ধ হওয়া প্রসঙ্গে অপু বলেন, আগামী ৪ অক্টোবর থেকে রাজু স্যারের ‘চাদর’-এর কাজে অংশ নেবো। নভেম্বরের মাঝামাঝি সময়টুকু দিয়েছি বন্ধন বিশ্বাসকে, ‘লাল শাড়ি’র জন্য। আর চয়নিকা দি’র শিডিউল ডিসেম্বরের দিকে যাবে।

ছবিগুলোতে নিজের চরিত্র প্রসঙ্গে অপু বলেন, “চাদর’-এ অন্ধকার জগতের, বস্তির এক সন্ত্রাসীর ভূমিকায় দেখা যাবে। ‘লাল শাড়ি’তে একেবারে গ্রাম পর্যায়ের রাজনৈতিক নেতার চরিত্র, যে নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। আর ‘প্রহেলিকা’য় একজন পুলিশ কর্মকর্তার চরিত্র।

গেল ঈদে মুক্তি পাওয়া ‘পরাণ’ ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন অপু। শুধু তাই নয়, ওটিটির কাজেও তিনি সরব। প্রতিটি কাজের জন্য তিনি দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন। এটাকে আশীর্বাদ বলেই মনে করেন রাশেদ মামুন অপু।

Reneta

তার মন্তব্য, ‘ব্যস্ততাকে আমি আশীর্বাদ মনে করছি। আমার স্বভাব অনুযায়ী, প্রশংসাকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করি, পরবর্তী কাজে রসদ জোগানোর জন্য। নিঃসন্দেহে এটা অনেক বড় প্রাপ্তি আমার জন্য। দীর্ঘদিনের চেষ্টা ও স্ট্রাগলের ফল যখন হাতে আসে, তখন খুব সাবধানতার সঙ্গে আমি বেছে বেছে এবং আনন্দ নিয়ে কাজগুলো করছি।’

অপু জানান, তার মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর মধ্যে রয়েছে বর্ডার, যাও পাখি বলো তারে, গাঙচিল, মুক্তি, কয়লাসহ আরও বেশ কিছু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসঅভিনয়কয়লাগাঙচিলচয়নিকাচাদরজানোয়ারনবাববড় পর্দাবর্ডারমুক্তিযাও পাখি বলো তারেরাশেদ মামুন অপুলাল শাড়িলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, আংশিক মেঘলা থাকবে আকাশ

আগস্ট ৩, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT