অর্থনীতি

কালোবাজারে সরকারের চেয়েও ব্যবসায়ীরা ক্ষমতাবান: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী বক্তব্য দিচ্ছেন, কালোবাজারে ব্যবসায়ীদের ক্ষমতা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পমন্ত্রী একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন, যেখানে কালোবাজারে ব্যবসায়ীদের ক্ষমতা নিয়ে আলোচনা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, কালোবাজারে সরকারের চেয়েও ব্যবসায়ীরা ক্ষমতাবান হয়ে যায়। নির্বাচনকে কেন্দ্র করে অসাধু কালোবাজারীরা বাজারে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করবে। সে কারণে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে।

তিন আজ সোমবার ২৩ অক্টোবর ভোক্তা অধিকার সংরক্ষণের ব্যবসায়ীদের দায়িত্বশীলতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।

সরকার মধ্যস্বত্বভোগীদের চেইন ভাঙতে চেষ্টা করছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, রাজনীতিবিদ, প্রশাসনের দায়িত্ব এসব সমস্যা সমাধানের। জনপ্রতিনিধি ও প্রশাসনকে এসব সমস্যা সমাধানে বেশি অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মত প্রকাশ করেন তিনি।

বিষয়:ব্যবসায়ী শিল্পমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…