চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবায়দুল কাদেরের ভাগিনা পরিচয় দেয়া ব্যবসায়ী আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
অভিযুক্ত ব্যবসায়ীকে পুলিশ escorting করছে, ওবায়দুল কাদেরের ভাগিনা পরিচয়. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ডের মামলায় ব্যবসায়ী আলী হায়দার রতনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তার তিন দিনের রিমান্ড মুঞ্জুর করেছে। 

মঙ্গলবার ২২ এপ্রিল দুপুরে তাকে গাজীপুর সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ উপস্থাপন করলে বিচারক তার রিমান্ড মঞ্জুর করেন।

গত রোববার রাতে ঢাকা থেকে রমনা থানা পুলিশ তাকে আটকের পর শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগিনা পরিচয় দিতেন। তবে তিনি তার ভাগিনা কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। দেশের বিভিন্ন ব্যাংক থেকে কয়েক কোটি টাকা ঋণ নিয়ে আলোচনায় আসেন তিনি।

গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মোস্তাফিজুর রহমান বুলবুল এর মেয়ের জামাতা এই ব্যবসায়ী। তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ, তিনি আওয়ামী লীগের ক্ষমতার প্রভাবে স্থানীয় বহু মানুষের বাড়ী ঘর ও জমি দখল করে নিয়েছিলেন। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় শ্রীপুর থানায় তার বিরুদ্ধে মামলা হয়।

শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত শামীম আহমেদ বলেন, ব্যবসায়ীকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে উপস্থাপন করলে তার তিন দিনের রিমান্ড মুঞ্জুর করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরব্যবসায়ী আটক
শেয়ারTweetPin

সর্বশেষ

সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা, ধাক্কাধাক্কি

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা

আগস্ট ৬, ২০২৬

বিনা টিকিটে বড়পর্দায় রইদ-মাস্তুলসহ ৬ সিনেমা দেখার সুযোগ!

আগস্ট ৬, ২০২৬

নতুন কুঁড়ির আদলে প্যারা স্পোর্টসের আয়োজন করতে বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬
ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT