আদালত

ব্যবসায়ী হত্যা মামলায় একজনকে আমৃত্যু কারাদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

জনপ্রিয় ব্যক্তি ও পুলিশ সদস্যসহ পথচারীরা চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারাধীন ব্যক্তিকে আদালত থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে, সঙ্গে পুলিশ সদস্য ও অন্যান্য ব্যক্তি উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের বাসাইলের ব্যবসায়ী মনিরুজ্জামান হত্যা মামলায় একজনকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় এবং ঘটনায় জড়িত থাকার দায়ে আরও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচারক মো. মাসুদ পারভেজ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রেজাউল ইসলাম, আলো বেগম, রেজভী, আলমগীর ও লাল মিয়া। তবে মামলার দুই আসামী রেজভী ও রেজাউল ইসলাম পলাতক রয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানি গ্রামের মনিরুজ্জামানকে তার ভায়রা আসামী রেজাউল ইসলাম রেজা, শ্যালিকা আলো বেগমসহ অন্যান্যরা ২০১০ সালের ১২ সেপ্টেম্বর নৃশংসভাবে হত্যা করে।

এরপর আসামীরা মনিরুজ্জামানের মরদেহ স্থানীয় মহেশখালী দক্ষিণপাড়ে ফেলে দেয়। মরদেহের সন্ধান পাবার পর মনিরুজ্জামানের বাবা থানায় মামলা দায়ের করেন।

বিষয়:আমৃত্যু কারাদণ্ডযাবজ্জীবন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…