কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন দেশের ব্যবসায়ীরা

বাংলাদেশের ব্যবসায়ীরা কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন, যা দেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে।. Channel i News – চ্যানেল আই নিউজ
কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রী এইচ ই শেখ মোহাম্মদ বিন হামাদ আল-থানির সঙ্গে সোমবার (২২ এপ্রিল) বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল।
রোববার ২১ এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
এতে বলা হয়, ২২ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রীর সাথে বৈঠক করবেন ব্যবসায়ী প্রতিনিধিদল।
প্রতিনিধিদলে রয়েছেন, বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মো. শফিকুর রহমান। এছাড়াও রয়েছেন সৈয়দ নাসিম মন্তর, আব্দুল মুক্তাদির, মাহবুবুল আলম এবং আশরাফ আহমেদ।
আগামী সোমবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে কাতার আমিরের। সফরকালে বাণিজ্য-বিনিয়োগসহ একাধিক ক্ষেত্রে সম্পর্ক জোরদারে প্রায় ডজনখানিক নথি সই হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।





