চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, খাদে পড়ে মোটরসাইকেল চালক নিহত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:১১ পূর্বাহ্ণ ০৫, আগস্ট ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে মোটরসাইকেল বাঁচাতে গিয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে বাসের ধাক্কা থেকে রক্ষা পেতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে মোটরসাইকেল চালক নিহত এবং বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১২ জন বাস যাত্রী আহত হয়েছে।

আহত ৫ জনকে মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় রয়েছে চট্টগ্রামের বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নের মুন্সিমিয়ার ছেলে মুমিনুল হোছেন (২৫), উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নূর আংকিস (৪০) এবং চকরিয়া উপজেলার হারবাংয়ের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ জিসান (২৫)। এছাড়া অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে ফিরে গেছেন। নিহত বাইক চালক মোহাম্মদ রায়হান (১৯) চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মো. শাহাবউদ্দিনের ছেলে।

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা পাগলিরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর। তিনি বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহি একটি বাস ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটর সাইকেলকে ধাক্কা থেকে বাঁচানোর চেষ্টা চালায়। এতে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে চালক আহত হয়। এসময় বাসটির সাথে বিপরীত দিক আসা ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসটির ১২ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের মালুমঘাট খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটর সাইকেল চালককে মৃত ঘোষণা করেন।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাকসুদ আহমদ বলেন, দুর্ঘটনায় কবলিত গাড়ি তিনটি জব্দ করা হয়েছে। নিহত মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারনিহত ১বাস-ট্রাকমোটরসাইকেলসংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চিকিৎসক ইবোলামুক্ত, ডিআর কঙ্গোতে সংক্রমণ বেড়ে ৪৮৮

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান শক্তিশালী ও অহংকারী, তবে তাদের চুক্তিতে আসা ছাড়া বিকল্প থাকবে না: ট্রাম্প

জুন ৭, ২০২৬

বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে, বললেন ভারতের কোচ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ডেটা সেন্টারে বিনিয়োগের নেতৃত্বে বাংলাদেশি রবিন খুদা

জুন ৭, ২০২৬
বিসিবি

সরাসরি: বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদ নির্বাচন

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT