আন্তর্জাতিক

মেক্সিকোয় বাস-ট্রাকের সংঘর্ষে ১৮ জন নিহত

মেক্সিকোয় বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষের দৃশ্য, ধ্বংসস্তূপ ও উদ্ধারকর্ম. Channel i News - চ্যানেল আই নিউজ

মেক্সিকোয় বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষের ফলে রাস্তার ধ্বংসস্তূপ ও উদ্ধারকর্মরা কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেক্সিকোর উত্তরাঞ্চলে জ্বালানি তেলবাহী একটি ট্রাকের সাথে বাসের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে।

দেশটির স্থানীয় প্রসিকিউটর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিউভো লিওন রাজ্যের মন্টেরে থেকে তামাওলিপাসের সিউদাদ ভিক্টোরিয়ায় যাওয়ার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জ্বালানি তেলবাহী ট্রাকটির বিস্ফোরণে ১৮ জন নিহত হয়েছে।

বাসটি হিদালগো রাজ্য থেকে মেন্টেরে যাচ্ছিল। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিষয়:বাস-ট্রাক সংঘর্ষ মেক্সিকো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…