জনপদ

বরিশালের সাথে ৫ জেলার বাস চলাচল বন্ধ

বাস চলাচল বন্ধ, বাসস্ট্যান্ডে ভিড়, যাত্রীরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা বাসস্ট্যান্ডে ভিড় করে অপেক্ষা করছে, পরিস্থিতি উত্তেজনাপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

যান ও মালের নিরাপত্তা চেয়ে বরিশালের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ১৫টি রুটে বাস ধর্মঘট শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়। এতে বরিশালের সাথে ৫ জেলার ১৫টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

আজ ২৯ জানুয়ারি বুধবার সকাল থেকে রুপাতলী বাস টার্মিনালের শ্রমিকরা গতকালের সাধারণ শিক্ষার্থীদের সাথে বাস শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া, বাস এবং টার্মিনাল ভাংচুরের প্রতিবাদে এই ধর্মঘট ডেকেছেন। ফলে বরিশালের সাথে বরগুনা, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী এবং কুয়াকাটার বাস চলাচল করছে না।

মঙ্গলবার ঝালকাঠি মালিক সমিতির বাসে হাফ ভাড়া দেওয়া নিয়ে হেলপারের সাথে বাকবিতণ্ডা হয় বরিশাল বিএম কলেজের এক ছাত্রীর। পরে কলেজ শিক্ষার্থীকে লাঞ্ছিত করার করার অভিযোগে সন্ধ্যায় রুপাতলী বাস টার্মিনালে গিয়ে শ্রমিকদের সাথে সংঘর্ষে জড়ায় বরিশাল বিএম কলেজের একদল শিক্ষার্থী।

এসময় পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিসসহ বেশ কয়েকটি বাস ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে শিক্ষার্থীরা। এই ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের বিচার দাবিতে বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা।

বিষয়:বাস চলাচল বন্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…