চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ৪০ যাত্রী নিয়ে বাস পাহাড়ী খাদে, উদ্ধার হচ্ছে মৃতদেহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের উত্তরাখণ্ডে ৪০ যাত্রী নিয়ে একটি বাস উল্টে গিয়ে খাদে পড়েছে। আর তাতে অধিকাংশ যাত্রীর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। এরই মধ্যে ২০ জন নিহতের খবর জানা গেছে। অন্যদের উদ্ধারে কাজ করছে উদ্ধার কর্মীরাসহ স্থানীয়রা।

সোমবার (৪ নভেম্বর) আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, নৈনিতাল জেলার অন্তর্গত রামনগরে আজ সকালে বাসটি খাদে পড়ে যায়।

প্রতিবেদনে বলা হয়, বাসটি দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে-মুচড়ে গিয়েছে। ভিতরে এখনও কিছু যাত্রী আটকে আছেন। বাসটিতে ৩৫ জনের বেশি যাত্রী ছিলেন। কয়েক জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, তারা ঘটনাস্থল থেকে যে ভিডিও প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, পাহাড়ি খরস্রোতা নদীর ধারে একটি বাস উল্টে পড়ে রয়েছে। বাসের অধিকাংশ তুবড়ে গিয়েছে। স্থানীয় বহু মানুষ বাস থেকে যাত্রীদের উদ্ধার করার জন্য এগিয়ে যাচ্ছেন। ওই অংশে নদী গভীর না হওয়ায় অনেকে নদী পেরিয়ে বাসের কাছে যাওয়ার চেষ্টা করছেন। উদ্ধারকাজে যোগ দিয়েছেন রাজ্যের উদ্ধারকর্মী ও পুলিশ।

উদ্ধারকারী দলের কর্মকর্তা বিনীত পাল বলেন, ১৫ জনের বেশি যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আমাদের দল উদ্ধারকাজ চালাচ্ছে। উদ্ধারকাজ সম্পন্ন হলে মোট মৃত্যুর সংখ্যা জানা যাবে।

এএনআই আলমোড়ার জেলা দুর্যোগ কন্ট্রোল রুমকে উদ্ধৃত করে জানিয়েছে, ২০ জনের মৃত্যু হয়েছে। ২০ জন আহত। তবে অন্যান্য সংবাদমাধ্যমে আরও বেশি মৃত্যুর কথা জানানো হয়েছে।

Reneta

বাসটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিলেন বলে কেউ কেউ অভিযোগ করছেন। মহকুমাশাসক সঞ্জয় কুমার জানান, কয়েক জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ভেতরে অনেকেই এখনও আটকে রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। প্রশাসনের কাছে দুর্ঘটনাটির খবর যায় সকাল ৯টা নাগাদ। বাসে যে যাত্রীরা ছিলেন, তারাই কোনও রকমে খবর দেন। পুলিশ পৌঁছনোর আগে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৪০ যাত্রী নিয়ে বাস খাদেঅধিকাংশের মৃত্যুর শঙ্কাউত্তরাখণ্ডে ৪০ যাত্রী নিয়ে বাস খাদেবাস দুর্ঘটনাভারতে বাস দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT