আন্তর্জাতিক

ভারতের সিমলায় বাস দুর্ঘটনায় নিহত অর্ধশতাধিক

ভারতের সিমলায় বাস দুর্ঘটনায় নিহত অর্ধশতাধিক

ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে হিমালয়ের কাছের একটি এলাকায় পার্বত্য রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বাস নিচের গিরিখাদে পড়ে নিহত সংখ্যা প্রায় অর্ধশতাধিক। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৪৪ জনের মরদেহ পাওয়া গেছে।

বুধবার দেশটির এক কর্মকর্তা একথা জানান।

হিমাচল প্রদেশের উত্তরাঞ্চলে প্রাদেশিক রাজধানী শিমলা থেকে প্রায় ১১৫ কিলোমিটার দূরে ৫৬ যাত্রীসহ বাসটি নদীতে পড়ে যায়। শিমলার জেলা কমিশনার রোহান চাঁদ ঠাকুর বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘প্রাথমিক খবরে জানা গেছে একটি প্রাইভেট বাস গিরিখাতে পড়ে গেছে। এতে ৪৪ জনের বেশি লোক প্রাণ হারায়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ‘

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় বলে তিনি জানান। দুর্ঘটনার কারণ বা মোট কত জন আহত হয়েছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

বিষয়:তাইওয়ান-বাস দুর্ঘটনা ভারতে বাস দুর্ঘটনা হিমাচল প্রদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…