চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবছর সাহিত্যে ‘বুকার’ পেলেন বুলগেরিয়ান লেখক জর্জি গসপোডিনভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ২৪, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, শিল্প সাহিত্য
A A

‘টাইম শেল্টার’ উপন্যাসের জন্য এবছর আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতে নিয়েছেন বুলগেরিয়ান লেখক জর্জি গসপোডিনভ এবং বইটির অনুবাদক অ্যাঞ্জেলা রোডেল। এই প্রথম বুলগেরিয়ান ভাষার কোন উপন্যাস বুকার পুরস্কার জিতল।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইউরো নিউজ কালচার জানিয়েছে, গতকাল ২৩ মে মঙ্গলবার রাতে লন্ডনের স্কাই গার্ডেনে অনুষ্ঠিত একটি জমকালো অনুষ্ঠানে গসপোডিনভ এবং রোডেলকে এই সম্মাননা দেওয়া হয়। পাঁচজন নির্বাচিত প্রতিযোগিকে পেছনে ফেলে সাহিত্য জগতের অনন্য সম্মানজনক এই পুরস্কার জিতে নিয়েছেন তারা।

বইটি ইংরেজিতে অনূদিত হওয়া লেখক গসপোডিনভের চতুর্থ বই। স্মৃতিশক্তিজনিত আলঝেইমার রোগের চিকিৎসা প্রদান করে এমন একটি চিকিৎসাকেন্দ্রের ওপর আলোকপাত করে উপন্যাসটি লেখা হয়েছে। রোগীদের স্মৃতিকে জাগিয়ে তোলা এবং তাদের স্মৃতির জগৎকে পুনর্নিমাণ করার প্রক্রিয়া নিয়ে উপন্যাসটি আবর্তিত হয়েছে।

আধুনিক বুলগেরিয়ান লেখক জর্জি গসপোডিনভ ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। তার লেখা সাহিত্যকর্ম এপর্যন্ত ২৫টি ভাষায় অনূদিত হয়েছে। অনুবাদক অ্যাঞ্জেলা রোডেল মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা, তবে বুলগেরিয়াতে থেকে কাজ করেন। তার কবিতা এবং গল্পের অনুবাদ বিভিন্ন সাহিত্য পত্রিকা এবং সংকলনে প্রকাশিত হয়েছে।

‘দা ম্যান বুকার প্রাইজ’ নাম বদলে এবছর থেকে ‘বুকার প্রাইজ’ নামে পুরস্কারটি প্রদান করা হচ্ছে এবং প্রথা ভেঙ্গে একই সাথে সাহিত্যিক এবং অনুবাদক দু’জনই পুরস্কার পাচ্ছেন এবছর থেকে। ‘বুকার’ পুরস্কার হল যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে প্রকাশিত বা অনূদিত কথাসাহিত্যের জন্য যুক্তরাজ্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার, যার অর্থ মূল্য হলো ৫০ হাজার পাউন্ড। এই অর্থ লেখক এবং অনুবাদকের মধ্যে সমানভাবে বিভক্ত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বুকার পুরস্কারবুলগেরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT