চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজেট বক্তৃতা শুরু

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ০২, জুন ২০২৫
অর্থনীতি, বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রথমবারের দেওয়া বাজেট ঘোষণা শুরু হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বাজেট বক্তৃতা করছেন।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় শুরু হয়েছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতা। অর্থ উপদেষ্টার এই বাজেট বক্তৃতাটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। এর পাশাপাশি বিটিভির ফিড নিয়ে দেশের অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোতেও একযোগে প্রচার হচ্ছে এবারের বাজেট।

দেশের ৫৪তম এই বাজেটের আকার প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। জাতীয় সংসদ কার্যকর না থাকায় ভিন্ন আঙ্গিকে উপস্থাপন হচ্ছে এবারের বাজেট।

Banglabid

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট এটি।

জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার হতে পারে প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বাজেট হতে যাচ্ছে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং এনবিআর বহির্ভূত উৎস থেকে ১৯ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হতে পারে। করবহির্ভূত রাজস্ব আয় ধরা হতে পারে প্রায় ৪৬ হাজার কোটি টাকা।

বাজেটে ৪ লাখ ৮৬ হাজার ৯০০ কোটি টাকা অনুন্নয়ন ব্যয় ধরা হতে পারে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রস্তাব করা হতে পারে ২ লাখ ৩০ হাজার কোটি টাকার।

Reneta

ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ২ লাখ ২৬ হাজার কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হতে পারে ১ লাখ ২১ হাজার কোটি টাকা এবং বিদেশি উৎস থেকে এক লাখ ৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তাব রাখা হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৫-২৬ অর্থবছর২০২৫-২৬ অর্থবছরের বাজেটবাজেট ২০২৫-২৬বাজেট বক্তৃতা শুরু
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT