অর্থনীতি

স্বাস্থ্যখাতে বেড়েছে বরাদ্দ

স্বাস্থ্য খাতে বরাদ্দের বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি স্টেথোস্কোপ ও বিভিন্ন ডেটা চার্টের ছবি, যা স্বাস্থ্য খাতে বরাদ্দের বৃদ্ধি নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০৩০ সালের মধ্যে সকল নাগরিককে সার্বজনীন স্বাস্থ্যসেবার আওতায় আনতে সেবার পরিধি বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও দক্ষ জনবল নিয়োগে এবারের বাজেটে স্বাস্থ্যখাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যার ফলে, এই খাতে প্রায় ৫০০ কোটি টাকা বরাদ্দ বেড়েছে এবারের বাজেটে।

সোমবার (২ জুন) বিকেল ৩টায় শরু হয়েছে বাজেট বক্তৃতা। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের এই বাজেট বক্তৃতাটি সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাতের শূন্য পদ পূরণে চিকিৎসক, সেবিকা, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট ও স্বাস্থ্য সহকারীদের নিয়োগ ত্বরান্বিত করা হয়েছে এবং প্রয়োজনীয় পদ সৃষ্টির সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আগামী অর্থবছরে তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে অতিরিক্ত ৪ হাজার ১৬৬ কোটি টাকা এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচির জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।

তিনি বলেন, উন্নত দেশসমূহের চাহিদা অনুযায়ী কেয়ারগিভার খাতে দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব হলে একদিকে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ প্রসারিত হবে এবং একইসাথে প্রবাস আয় অর্জনের নতুন দ্বার উন্মোচিত হবে। এ লক্ষ্যে কেয়ারগিভারদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি নার্সিং শিক্ষায় পিএইচডি কোর্স চালু এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের জন্য একটি নার্স শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার বিষয় বিবেচনায় রয়েছে।

জাতীয় উন্নয়নে স্বাস্থ্য খাতের গুরুত্ব বিবেচনায় ২০২৫-২৬ অর্থবছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৪১ হাজার ৯০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এ বাবদ বরাদ্দ ছিল ৪১ হাজার ৪০৭ কোটি টাকা।

বিষয়:বাজেট বাজেট ২০২৫-২৬ স্বাস্থ্য খাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…