অর্থনীতি

বাজেট ঘোষণার তারিখ প্রকাশ

বাংলাদেশ সরকারের লোগো, যেখানে মানচিত্র ও জাতীয় পতাকা রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের অফিসিয়াল লোগো, যেখানে মানচিত্র ও জাতীয় পতাকা রয়েছে, দেশের সরকারী পরিচয় বোঝায়. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আসন্ন ২০২৫-২৬ অর্থ-বছরের জাতীয় বাজেট ঘোষণা করেছে সরকার। আগামী মাস অর্থ্যাৎ জুন মাসের ২ তারিখ ঘোষণা হবে জাতীয় বাজেট।

বৃহস্পতিবার (২৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আগামি ২ জুন জাতির উদ্দেশ্যে ২০২৫-২৬ অর্থ-বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। পূর্ব-রেকর্ড করা বাজেট ভাষণটি ওই দিন বিকেল ৪টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারিত হবে।

এছাড়া জাতীয় বাজেটের ব্যাপক প্রচার নিশ্চিত করার জন্য সমস্ত বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনগুলোকে বিটিভি থেকে ফিড গ্রহণ করে বাজেট ভাষণটি একই সঙ্গে সম্প্রচার করার অনুরোধ করা হয়।

বিষয়:২০২৫-২৬ অর্থ-বছরের জাতীয় বাজেট বাজেট ঘোষণা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…