চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবারণা পূর্ণিমা আনন্দঘন পরিবেশে উদযাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
বৈঠকে প্রবীণ বৌদ্ধ ভিক্ষু ও কর্মকর্তাদের মধ্যে বই উপহার বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বৌদ্ধ ধর্মের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রবারণা পূর্ণিমা এবার আনন্দঘন পরিবেশে উদযাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সেখানে নিরাপত্তার কোনো শঙ্কা নেই।

উপদেষ্টার সঙ্গে আজ দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিকক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের যে ধরনের সহযোগিতা লাগবে, আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

পাহাড়ে নিরাপত্তার বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, সেখানে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। উপদেষ্টা বলেন, যারা পাহাড়ে শান্তি ও নিরাপত্তা ভঙ্গের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, আপনারা দেখেছেন কারা সেখানে নিরাপত্তা ভঙ্গ করার চেষ্টা করে। আপনাদের মিডিয়ায় ভালোভাবে প্রচারিত হয়েছে, কিভাবে এই শঙ্কাগুলো হয়েছে এবং কিভাবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের লোকজন সেগুলো মোকাবিলা করেছে। তিনি আরো বলেন, কিছু সংখ্যক দুষ্কৃতকারীর সবসময় চেষ্টা থাকে যাতে পরিস্থিতি খারাপের দিকে যায়। অন্তর্বর্তী সরকার সেটা হতে দিবে না। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

দুর্গাপূজার বিষয়ে উপদেষ্টা বলেন, পূজা খুব ভালোভাবে হবে। কোথাও কোনো শঙ্কা নেই, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি বলেন, আমি গতকাল গাজীপুরে পূজামণ্ডপ পরিদর্শন করেছি। সেখানকার পরিস্থিতি ভালো। সবমিলিয়ে দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক।

উল্লেখ্য, সাক্ষাৎকারী প্রতিনিধিদলের সদস্যরা হলেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উপদেষ্টা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, আন্তর্জাতিক বৌদ্ধ বিহার ঢাকার অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের ও উপাধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধানন্দ মহাথের, বাংলাদেশ বু্দ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া।

ট্যাগ: লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)স্বরাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিনি আমদানিতে শুল্ক অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা

পরবর্তী

অধৈর্য হবেন না, দাম নিয়ন্ত্রণে আসবে: অর্থ উপদেষ্টা

পরবর্তী
অর্থ উপদেষ্টার সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎকারের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অধৈর্য হবেন না, দাম নিয়ন্ত্রণে আসবে: অর্থ উপদেষ্টা

স্বাস্থ্যকর্মী HPV টিকা দিচ্ছেন, দেশের স্বাস্থ্যসেবা উন্নতির লক্ষ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশব্যাপী শুরু হচ্ছে এইচপিভি টিকাদান কর্মসূচি, আবেদন করবেন যেভাবে

সর্বশেষ

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার কেন স্থগিত ও রদবদল?

আগস্ট ২৬, ২০২৬

বিশ্বকাপে কোয়ালিফাই করলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে: রোনান

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে আলোচনায় ইরান-ওমান

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT