চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন লুকে এ কোন বুবলী?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২৩
বিনোদন
A A

নতুন লুকে হাজির হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। ছোট চুল, তার উপর গোল্ডেন কালার, পরে আছেন হলুদ রঙের পোশাক! এমন রাফ এন্ড টাফ লুকে একাধিক সেলফি ছেড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতূহল বাড়ালেন এই নায়িকা!

বুবলীর নতুন এই লুকে ছবিগুলো লুফে নিয়েছে অনুসারীরা। জানা গেছে, বুবলীর এই লুক দেখা যাবে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘তুমি যেখানে আমি সেখানে’ ছবিতে। কমেডি ধাঁচের এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন রোশান। বর্তমানে ছবিটি শুটিং চলছে।

এমন রাফ এন্ড টাফ নয়, আরও কয়েকটি লুকে ছবিতে বুবলীকে দেখা যাবে। তিনি বলেন, অনেক প্রস্তুতি নিয়ে বিভিন্ন লুকে অভিনয় করছি। লুকগুলোও দর্শকদের ভালো লাগবে। দর্শকরা নানারকম গল্পের সিনেমা দেখতে পছন্দ করেন। এটি অন্যতম সেরা একটি কমেডি সিনেমা হতে যাচ্ছে।

বুবলী বলেন, এটি শতভাগ কমেডি সিনেমা। সত্যি কথা বলতে এমন সিনেমায় কাজ করা অনেক কঠিন। মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ। তারপরও আমার দিক থেকে চেষ্টা করছি যতটুকু ভালো অভিনয় করা যায় তা করার।

১৯৮৩ সালের সুপারহিট ছবি ‘নাগ পূর্ণিমা’র ‘তুমি যেখানে আমি সেখানে’ গানের নাম থেকে এই সিনেমাটির নাম নিয়েছেন দেবাশীষ বিশ্বাস। তিনি বলেন, ‘গানটি আমার ভীষণ পছন্দের। এই ছবির গল্পটি চূড়ান্তের পর দেখলাম নামটি খাপ খায়। এজন্যই নামটি নিয়েছি। এটি কমেডি ধাঁচের ছবি।’

বলেন, আমি কমেডিটা একটু ভালো বুঝি। এটা করতেও ভালো লাগে। আমাদের দেশে কমেডি ছবি কম হয়, এজন্য আমি এই জনরা বেছে নিয়েছি। তাছাড়া প্রত্যেকের ভিতরে নিজস্ব শক্তি থাকে। আমি মনে করি আমার শক্তি কমেডি ধাঁচ।

Reneta

‘নতুন এই ছবিতে আমি হাস্যরসের মাধ্যমে একটি ইতিবাচক বার্তা দিতে চেয়েছি। তবে হ্যাঁ দুঃখ রোমান্স সবকিছু মিলিয়ে একটি প্যাকেজ বলা যায়।’ বলছিলেন দেবাশীষ।

এ ছবির চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির বাবু। নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ছবিতে অভিনয় করছেন রোশান, বুবলী, মিশা সওদাগর, ইমরান সহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তুমি যেখানে আমি সেখানেদেবাশীষনায়িকাবুবলীমিশা সওদাগররোশানলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লেবানন থেকে নিঃশর্তে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি হিজবুল্লাহর

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বছরে ৪০ বিলিয়ন ডলার টোল আদায়ের পরিকল্পনা ইরানের

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক, বিশ্ববাজারে কমল তেলের দাম

জুন ২৬, ২০২৬

দেশের শুদ্ধ সঙ্গীত প্রসারের পথিকৃৎ শফিউর রহমানের পঞ্চদশ মৃত্যুবার্ষিকী

জুন ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

রোববার শুরু হচ্ছে ডিএনসিসিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT