বিনোদন

জংলিতে সিয়ামের নায়িকা বুবলী

বাংলাদেশি সিনেমার দুই অভিনেতা ও অভিনেত্রী, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি সিনেমার দৃশ্য যেখানে একজন পুরুষ ও একজন নারী একসাথে দাঁড়িয়ে আছেন, পুরুষের চুল ও দাড়ি বড় এবং তিনি সিগারেট ধরেছেন, নারীর হাসি ও সুন্দর পোশাক দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল মাসে চিত্রনায়ক সিয়ামের জন্মদিনে নতুন ছবির ঘোষণা আসে। ছবির নাম ‘জংলি’। এম রাহিম পরিচালিত ছবিটির লুক পোস্টারে সিয়ামের দুর্দান্ত লুক ইতিমধ্যে ভাইরাল!

তবে ‘জংলি’তে সিয়ামের বিপরীতে কে হবেন নায়িকা, তখন তা জানানো হয়নি। একটি নির্ভরযোগ্য সূত্র চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে, ‘জংলি’-তে সিয়ামের বিপরীতে দেখা যাবে সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলীকে।

এরআগে সিয়ামের বিপরীতে রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘টান’-এ বুবলীকে দেখা যায়। তাদের রসায়ন সেসময় পছন্দও করেন দর্শক। এবার এ জুটি প্রথমবার বড়পর্দার জন্য কাজ শুরু করতে যাচ্ছেন!

এ নিয়ে বিস্তারিত খুব শিগগির আনুষ্ঠানিকভাবে জানাবে টিম ‘জংলি’।

এরআগে লুক পোস্টার প্রকাশ করে জানানো হয়, আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে ‘জংলি’। রোমান্স, ড্রামা, ট্রাজেডি ও অ্যাকশনে ভরপুর সিনেমাটি পরিচালনা করবেন ‘শান’ খ্যাত নির্মাতা এম রাহিম।

এরআগে নির্মাতা রাহিম বলেন, ‘শান’ এর পর অনেক কাজের প্রস্তাব এলেও আমি করিনি। শানের চেয়েও ভালো কিছু নিয়ে আসতে চেয়েছি, যার কারণে এতটা সময় লেগেছে। পরিপূর্ণ বিনোদিত হবার সব এলিমেন্টস এই সিনেমায় আছে। এখন শুধু এতটুকু বলবো, দুর্দান্ত কিছু পাবে দর্শক।

বিষয়:এম রাহিম জলি বুবলী শান সিনেমা সিয়াম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…