বিনোদন

‘নাম তার ছিল জন হেনরী’ গানের ছায়া অবলম্বনে নাটক!

নাটকের দৃশ্যে ছয়জন অভিনেতা-অভিনেত্রী অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকের জন্য প্রস্তুত অভিনেতা-অভিনেত্রীদের একটি দল, প্রকৃতি ও নাটকের সেটে দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহান মে দিবস সারা বিশ্বের শ্রমিকদের অধিকার আদায়ের দিন। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠানমালায় যুক্ত হয়েছে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান। প্রামাণ্য অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি থাকছে নাটক ‘জন হেনরী’।

শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের লেখা ও গাওয়া গান ‘নাম তার ছিল জন হেনরী’র ছায়া অবলম্বনে নাট্যকার জামিউর রহমান লেমন ১৯৮৫ সালে ‘জন হেনরী’ নামে একটি মঞ্চনাটক লিখেছিলেন। এ নাটকটিই এবার টিভি নাটকের আঙ্গিকে নাট্যরূপ দিয়েছেন তিনি।

নাটকের দৃশ্যে চারজন অভিনেতা কালো পোশাক পরা, একে অপরের পাশে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভি জানায়, বর্ণবাদ ও শ্রমিকদের নায্য পাওনার প্রেক্ষাপটে রচিত ‘জন হেনরী’ নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে বিটিভির স্টুডিওতে। একজন নিষ্ঠাবান মহান শ্রমিকের একাগ্রতা ও অপরাজেয় মনোভাব ফুটে উঠেছে নাটকটিতে। গল্পে আরো দেখা যাবে জন হেনরী ও মেরী ম্যাকডেলিনের ভালোবাসা এবং একদল পাহাড় ভাঙা শ্রমিকের জীবন সংগ্রাম।

নাটকের দৃশ্যে অভিনেতারা অভিনয় করছেন, প্রকৃতি ও সেটের ব্যাকড্রপের সঙ্গে।. Channel i News - চ্যানেল আই নিউজ অভিনয় করেছেন আসাদ, গাজী ফারুক, কবির আহমেদ, নাজিয়া ফারহা, হুমায়ূন কাবেরী, উত্তম অধিকারী, শাওন, রানা, লুনাসহ থিয়েটার অঙ্গনের শিল্পীরা। গোলাম মোর্শেদের প্রযোজনায় নাটকটি প্রচারিত হবে ১ মে, বৃহস্পতিবার রাত ৯টায় বিটিভিতে

বিষয়:নাটক বাংলাদেশ টেলিভিশন বিটিভি শ্রমিক অধিকার হেমাঙ্গ বিশ্বাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…