চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে বিটিএসের এজেন্সির বিরুদ্ধে পুলিশি অভিযান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৪ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৫
বিনোদন
A A

প্রতারণামূলক শেয়ার লেনদেনের অভিযোগ উঠেছে বিশ্বজোড়া জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের এজেন্সি হাইবের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সিউলে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে অভিযান চালিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে সিউল মেট্রোপলিটন পুলিশের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, খবর জানিয়েছে ইয়োনহাপ।

পুলিশ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ‘আমরা ইয়ংসান জেলায় হাইবের সদর দপ্তরে তল্লাশি ও জব্দ অভিযান চালাচ্ছি।’ অভিযোগ রয়েছে, হাইবের প্রতিষ্ঠাতা এবং বিটিএসের সফলতার নেপথ্য কারিগর ব্যাং শি-হিউক ২০২০ সালে কোম্পানির প্রাথমিক শেয়ারবাজারে তালিকাভুক্তির সময় বিনিয়োগকারীদের কাছে বিভ্রান্তিকর তথ্য দেন এবং সেই সুযোগে প্রায় ২০০ বিলিয়ন ওন (১৪৬ মিলিয়ন মার্কিন ডলার) অবৈধ মুনাফা করেন।

তবে হাইবের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। চলতি মাসের শুরুতে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ‘তালিকাভুক্তির সময় প্রযোজ্য সব আইন ও বিধিনিষেধ পুরোপুরি মানা হয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছি এবং প্রকৃত ঘটনা সামনে আনতে সহায়তা করব।’

এমন এক সময়ে এ তদন্ত শুরু হলো, যখন বিটিএসের সাত সদস্যই বর্তমানে তাদের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করছেন এবং ২০২৬ সালে নতুন অ্যালবাম ও বিশ্বভ্রমণমূলক কনসার্ট ট্যুরের প্রস্তুতি নিচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এজেন্সি হাইববিটিএসবিশ্বজোড়া জনপ্রিয় ব্যান্ডলিড বিনোদনশেয়ার কেলেঙ্কারির অভিযোগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘এনসিপি’র সমাবেশ উপলক্ষে নেত্রকোণার পুলিশ লাইন্স স্কুল বন্ধের খবরটি ভুল’

পরবর্তী

‘আমরা দেখিয়েছি, ভালো ক্রিকেট খেলতে পারি’

পরবর্তী

‘আমরা দেখিয়েছি, ভালো ক্রিকেট খেলতে পারি’

রাজধানীতে বেড়েছে নিত্য পণ্যের দাম, অস্বস্তিতে সাধারণ মানুষ

সর্বশেষ

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT