জনপদ

ফেনী সীমান্ত থেকে এক বাংলাদেশি বৃদ্ধকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের ছবি, সীমান্তের পাশে ঝোপঝাড়ের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

সবজি বিক্রেতা নুরুল ইসলামকে ধরে নিয়ে যায় বিএসএফ।

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‌ফেনীর পরশুরামের সীমান্ত এলাকা থেকে নুরুল ইসলাম (৬৩) নামে এক বৃদ্ধকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার ১১ আগস্ট সকাল ৯ টার দিকে ২১৭৪ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা গ্রাম থেকে তাকে ধরে নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, সোমবার সকাল ৯ টার দিকে নুরুল ইসলাম সীমান্ত এলাকায় গেলে ভারতীয় বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাকে নিয়ে যায়।

স্থানীয় রবিউল হক জানান, নুরুল ইসলাম কৈয়ার কোনা গ্রামের সুলতান আহাম্মদ ও হালিমা খাতুনের ছেলে। তার এক ছেলে ও তিন কন্যা সন্তান রয়েছে। তিনি গ্রামে থেকে তরকারি কিনে সেসব বাজারে বিক্রি করতেন।

বিজিবি ফেনী ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফের সাথে কথা হয়েছে। তারা ওই ব্যক্তিকে ফেরত দেয়ার আশ্বাস দিয়েছেন।

বিষয়:ফেনী সীমান্ত বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…