জনপদ

দুই বাংলাদেশি যুবককে ফেরত দিয়েছে বিএসএফ

বাংলাদেশি যুবকদের ফেরত দেওয়ার সময় বিএসএফের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বাংলাদেশি যুবককে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশি যুবককে ফেনী সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় বিজিবি-বিএসএফ’র দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে ফেনী পরশুরামের বিলোনিয়া সীমান্ত দিয়ে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আজ সোমবার (৬ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

ফিরে আসা ব্যক্তিরা হলেন- ঢাকার খিলগাঁও এলাকার মো. হাবিবুল হকের ছেলে মো. মারশাফিউল হক (৩১) ও কক্সবাজারের ঝাউতলা এলাকার মো. জাফর আহমদের ছেলে মাজহারুল ইসলাম (২১)।

জানা গেছে, তারা দুজন স্থানীয় দালালের মাধ্যমে অবৈধ পথে রোববার দুপুরে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ভারতীয় বিএসএফ তাদের আটক করে।

পরশুরাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, রোববার বিকেলে দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সোমবার (৬ অক্টোবর) আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিষয়:দুই বাংলাদেশি ফেনী সীমান্ত বিএসএফ বিজিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…