জনপদ

পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশ-ইন করেছে বিএসএফ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএসএফের মাধ্যমে পঞ্চগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের জন্য অপেক্ষমাণ ২৪ জনের একটি দল।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পঞ্চগড়ের দুইটি সীমান্ত দিয়ে ২৪ জনকে আবারও পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) 

বৃহস্পতিবার (১৭ জুলাই) আজ দুপুরে পঞ্চগড় সদর থানা ও বোদা থানা কর্তৃপক্ষ গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, গত রাতে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালেকাডাঙ্গা দাড়িয়ার মোড় সিমান্ত দিয়ে ৬ নারী, ৫ শিশু ও ৬ জন পুরুষ সহ মোট ১৭ জনকে রাতের আধারে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

পরে সীমান্তবর্তি এলাকায় ঘোরাঘুরি করতে দেখে তাদের আটক করে স্থানীয় ইউনিয়ন পরিষদে নিয়ে যায় স্থানীয়রা। বিজিবি সদস্যরা খবর পেয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বোদা থানায় সোপর্দ করে।

অপরদিকে, প্রায় একই সময়ে সদর উপজেলার শিংরোড সীমান্ত দিয়ে ২ নারী, ৩ শিশু ও ২ জন পুরুষ সহ আরো ৭ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ। তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সদর থানায় সোপর্দ করে বিজিবি।

আটকৎরা বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার খেজুঁরবাড়িয়া এলাকার বাসিন্দা এবং গত ১০ বছর যাবৎ ভারতের দিল্লিতে ভাঙ্গারীর কাজ করতো বলে জানায়।

গত ৬ জুলাই তাদের দিল্লি থেকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। এরপরে গতকাল বিমানযোগে নিয়ে এসে গভীর রাতের সুবিধামতো সময়ে তাদের বাংলাদেশ সীমান্ত পুশইন করে বিএসএফ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের প্রকৃত পরিচয় যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন করার পর পরবর্তী আইনি উদ্যোগ গ্রহন করা হবে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ও পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, পুশইন করা ২৪ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। আটকদের বাংলাদেশের ঠিকানা এবং অভিভাবকদের খোঁজখবর নেওয়া হচ্ছে। যাচাই বাছাই শেষে পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হবে।

বিষয়:পঞ্চগড়ের দুই সিমান্ত দিয়ে ২৪ জনকে পুশ-ইন করেছে বিএসএফ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…