চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে ২১ রোহিঙ্গাকে পুশইন করেছে বিএসএফ

হাকিম বাবুলহাকিম বাবুল
১:৩৭ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৫
- সেমি লিড, জনপদ, বাংলাদেশ, শেরপুর
A A

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্ত দিয়ে রাতের আাঁধারে ২১ জন নারী-পুরুষ ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইন করা সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। তাদের মধ্যে ৫ জন বয়স্ক পুরুষ, ৫ জন নারী ও ১১ জন শিশু।

শুক্রবার (২৫ জুলাই) রাত ১টার দিকে নাকুগাঁও সীমান্ত এলাকার ৩ নম্বর গেইট দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান এই বিষয়টি নিশ্চিত করেন।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, পুশইন হওয়া আটককৃতদের নাকুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। প্রাথমকিভাবে তারা রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে। তাদের বিষয়ে আরও যাচাই-বাছাই এবং পরবর্তী কার্যক্রমের প্রক্রিয়া চলছে।

বিজিবি ও স্থানীয় সূত্রগুলো জানায়, আটকৃতরা ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের জম্মু-কাশ্মীরে যায়। পরে সেখানে শ্রমিক হিসেবে হোটেলে ও বাসাবাড়িতে কাজ করতে শুরু করে। ভারতীয় পুলিশের অভিযানে প্রায় মাসখানেক আগে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। তারা নিজেদের বাংলাদেশের কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থী  হিসেবে ছিল বলে পরিচয় দেয়। ভারতীয় পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যার পর তাদেরকে বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করলে বিএসএফ মধ্যরাতে নাকুগাঁও স্থলবন্দর এলাকার ৩ নম্বর সীমান্ত গেইট দিয়ে তাদের বাংলাদেশে পুশ ইন করে।

উল্লেখ্য, গত ১১ জুলাই একইভাবে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত দিয়ে শিশুসহ ১০ নারী-পুরুষকে পুশইন করে বিএসএফ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২১ রোহিঙ্গানাকুগাঁও সীমান্তপুশইনবিএসএফশেরপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জেল আপিল গ্রহণ করল হাইকোর্ট

জুন ১৪, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট দলকে ইমপ্রেস মাত্রার সম্মাননা

জুন ১৪, ২০২৬

২৪ বছর পর বিশ্বকাপে আসা তুরস্ককে হারিয়ে যাত্রা অস্ট্রেলিয়ার

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT