অপরাধ

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে বাশার গ্রেফতার

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে বাশার গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে বাশার গ্রেফতার, বিভিন্ন পুলিশ সদস্য ও সাংবাদিকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মানি লন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে খায়রুল বাশার বাহারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ( সিআইডি)।

সোমবার ১৪ জুলাই সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মানি লন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে খায়রুল বাসারকে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম আটক করেছে।

গত বছরের ১৭ অক্টোবর ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযোগ তোলেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

অভিযোগে বলা হয়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. খায়রুল বাশার ও তার সহযোগীরা তাদের সঙ্গে প্রতারণা করেছেন। এই প্রতারণার মাধ্যমে এক হাজারের বেশি শিক্ষার্থীর ২০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

শিক্ষার্থীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অভিযুক্তদের শাস্তির দাবি জানান।

বিষয়:পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মানিলন্ডারিং মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…