রাজধানীতে বিআরটি প্রকল্পের গার্ডার ধসে নিহত ৩

রাজধানীতে বিআরটি প্রকল্পের গার্ডার ধসে নিহত ও আহতের ঘটনাস্থল, উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর উত্তরার জসিমউদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে বিআরটি প্রকল্পের গার্ডার ধসে প্রাইভেট কারের উপর পড়ে ৩ জন মারা গেছেন।
এতে আহত আরও দু’জনের অবস্থা গুরুতর। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় উত্তরা-এয়ারপোর্ট রোড থেকে শুরু করে মহাখালী পর্যন্ত যান চলাচলে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






